সর্বশেষ

জাতীয় দলের সাথেই থাকছেন সালাউদ্দিন

  • 5:10 am - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
ছবি: অভিমান কমেছে সালাউদ্দিনের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ডিসেম্বর-বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট নিয়ে কয়েক সপ্তাহ ধরে যে অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছিল, তার অবসান ঘটল এদিন। আয়ারল্যান্ড সিরিজের আগে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও, শেষ পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই থাকছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। একই সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপেও বহাল থাকছেন মোহাম্মদ আশরাফুল—যা ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকেও বড় বার্তা বহন করে।

সিরিজ শুরুর ঠিক আগে দায়িত্ব উপভোগ করতে না পারার কথা জানিয়ে বিসিবিতে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন সালাহউদ্দিন। এতে টিম ম্যানেজমেন্টে অস্থিরতা তৈরি হয়। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন দেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছেন, বোর্ড তার পদত্যাগ গ্রহণ করেনি।

তিনি বলেন, ‘এটা নিয়ে কখনোই কোনো অনিশ্চয়তা ছিল না। পদত্যাগপত্র গৃহীত হয়নি। সে জাতীয় দলের সঙ্গেই থাকছে।’

আয়ারল্যান্ড সিরিজের আগে অস্থায়ীভাবে ব্যাটিং কোচ করা হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে। তখনই আলোচনায় ছিল—এটি কি শুধু এক সিরিজের জন্য, নাকি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ?

নাজমূল আবেদীনের ভাষায় পরিষ্কার, আশরাফুলও দীর্ঘ সময়ের জন্যই দলের অংশ থাকছেন।

প্রশ্ন ছিল—তা কি বিশ্বকাপ পর্যন্ত?

উত্তরে নাজমূল বলেন, “এটাই এখন আমাদের টিম ম্যানেজমেন্ট।”

অর্থাৎ চলতি চক্রেই ব্যাটিং বিভাগ সামলাবেন দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে সালাহউদ্দীনের চুক্তি রয়েছে। জাতীয় দলে থেকেই তিনি কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তবে এ বিষয়ে তাঁর মন্তব্য জানা যায়নি—ফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাঁকে।

আয়ারল্যান্ড সিরিজ শেষ, সামনে এখন সামান্য বিরতি। বিপিএল শেষ হলেই ফেব্রুয়ারিতে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ মিশন। তার আগে টিম ম্যানেজমেন্টে স্থিতিশীলতা পাওয়া বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা।

এই শাখার আরও খবর

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au