সর্বশেষ

হামজা-শমিতদের ম্যাচ থেকে ৪ কোটির বেশি আয় বাফুফের

  • 5:15 am - December 04, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ডিসেম্বর-৯০ দশকের পর বাংলাদেশের ফুটবলে এখন জোয়ার চলছে। নতুন এই উন্মাদনা এনে দিয়েছেন হামজা চৌধুরী-শমিত শোমরা। তারা আসায় শুধু জোয়ারই চলছে না দারুণ আয়ও হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

কী পরিমাণ আয় হয়েছে তা আজ জানিয়েছে বাফুফে। স্পনসর, টিকিটসহ সবমিলিয়ে ৪ কোটি টাকার বেশি আয় হয়েছে। বাফুফের নির্বাহী সভা শেষে এমনটিই জানিয়েছেন বাফুফের মিডিয়া বিভাগের প্রধান আমিরুল ইসলাম বাবু।

সভা শেষে সাংবাদিকদের আমিরুল বলেছেন, ‘বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ১ কোটি ১৫ লাখ টাকা, বাংলাদেশ-হংকং ম্যাচে ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা ও বাংলাদেশ-ভারত ম্যাচে ১ কোটি ৮৮ লাখ টাকা। আয় আপনাদের জানালাম।

এরপর আরো কিছু হয়তো খরচ আছে। সেই খরচগুলো পরবর্তীতে জানাব আমরা। ব্যয় নিয়ে কাজ চলছে।’ সব মিলিয়ে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা। বাফুফেকে ৮টা স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর মধ্যে সিলেট জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। এ জন্য ফিফার সহযোগিতা চায় বাংলাদেশের সর্বোচ্চ ফুটবল সংস্থা। আমিরুল বলেছেন, ‘আমরা দ্রুতই আমাদের জন্য বরাদ্দকৃত স্টেডিয়ামের মধ্যে থাকা সিলেট স্টেডিয়ামকে প্রস্তুত করতে ফিফার কাছে অনুরোধ করব। যাতে আমরা সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারি।

এই শাখার আরও খবর

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au