বিনোদন

বিতর্ক ‘ধামাচাপা’ দিতে মুখ খুললেন অভিনেত্রী

  • 3:33 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না। সংসার সামলানো নিয়েই বেশি ব্যস্ত অক্ষয় ঘরনি। সম্প্রতি ‘টু মাচ’ শিরোনামে নতুন একটি অনুষ্ঠান সঞ্চালনা করে আলোচনায় অভিনেত্রী। যাতে তার সহ-সঞ্চালক হিসেবে রয়েছেন কাজল।

গত অক্টোবর মাসে সম্প্রচার হওয়া একটি পর্বে ‘স্বামীদের বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। ছোট ভুল বলে সেসব এড়ানো যায়,’ স্বামীদের ‘পরকীয়া’ নিয়ে এমনই বেফাঁস মন্তব্য করেন টুইঙ্কল। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। এবার বিতর্ক ‘ধামাচাপা’ দিতে মুখ খুললেন অভিনেত্রী।

টুইঙ্কল বলেন, এটা এমন কোনো গুরুতর বিষয়ই নয়। এটা নিয়ে অহেতুক এত সমালোচনা হচ্ছে। এটা মজাচ্ছলেই আমরা বলেছিলাম। যদি এক বিবাহ বা একজন সঙ্গীকে নিয়েই সকলে সারাজীবন সত্যিই অতিবাহিত করতে পারত, তাহলে সেটা নিয়ে আমরা অবশ্যই ভেবেচিন্তে কথা বলতাম। এটা নিতান্তই রসিকতা ছিল।

বিতর্ক এখানেই শেষ নয়, আরও একটি পর্বে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সেখানে সঞ্চালিকাদের প্রশ্ন তোলা হয়, মানসিকভাবে ঠকানো নাকি শারীরিকভাবে ঠকানো, কোনটা বড় অপরাধ? তাদের এই মন্তব্য নিয়ে চারদিকে সমালোচনার বন্যা বয়ে যায়। অনেকেই এ প্রসঙ্গে তাদের ব্যক্তিজীবনকে তুলে আনেন।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au