বাংলাদেশ

৩৬ আসনে বিএনপির নতুন প্রার্থী

  • 11:10 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন করে আরও ৩৬ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নতুন তালিকায় ঠাকুরগাঁও থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত বিভিন্ন আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য, জেলা পর্যায়ের নেতা এবং কেন্দ্রীয় পদে থাকা ব্যক্তিরা।

ঘোষণা অনুযায়ী মনোনীতরা হলেন:
ঠাকুরগাঁও-২ আব্দুস সালাম
দিনাজপুর-৫ এ কে এম কামরুজ্জামান
নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধলু
নাটোর-৩ আনোয়ারুল ইসলাম
সিরাজগঞ্জ-১ সেলিম রেজা
যশোর-৫ এম ইকবাল হোসেন
নড়াইল-২ মো. মনিরুল ইসলাম
খুলনা-১ আমির এজাজ খান
পটুয়াখালী-২ মো. শহিদুল আলম তালুকদার
বরিশাল-৩ জয়নুল আবেদীন
ঝালকাঠি-১ রফিকুল ইসলাম জামাল
টাঙ্গাইল-৫ সুলতান সালাউদ্দিন টুকু
ময়মনসিংহ-৪ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ
কিশোরগঞ্জ-১ মোহাম্মদ মাজহারুল ইসলাম
কিশোরগঞ্জ-৫ শেখ মজিবর রহমান ইকবাল
মানিকগঞ্জ-১ এস এ জিন্নাহ কবির
মুন্সীগঞ্জ-৩ মো. কামরুজ্জামান
ঢাকা-৭ হামিদুর রহমান
ঢাকা-৯ হাবিবুর রশিদ
ঢাকা-১০ শেখ রবিউল আলম
ঢাকা-১৮ এস এম জাহাঙ্গীর হোসেন
গাজীপুর-১ মো. মজিবুর রহমান
রাজবাড়ী-২ মো. হারুন অর রশীদ
ফরিদপুর-১ খন্দোকার নাসিরুল ইসলাম
মাদারীপুর-১ নাদিরা আক্তার
মাদারীপুর-২ জাহান্দার আলী খান
সুনামগঞ্জ-২ নাসির হোসেন চৌধুরী
সুনামগঞ্জ-৪ নুরুল ইসলাম
সিলেট-৪ আরিফুল হক চৌধুরী
হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া
কুমিল্লা-২ মো. সেলিম ভূঁইয়া
চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা
চট্টগ্রাম-৬ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
চট্টগ্রাম-৯ মোহাম্মদ আবু সুফিয়ান
চট্টগ্রাম-১৫ নাজমুল মোস্তফা আমীন
কক্সবাজার-২ আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

মির্জা ফখরুল জানান, বাকি আসনগুলো নিয়ে এখনো আলোচনা চলছে এবং যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য কিছু আসন ছাড়ার বিষয়ে কথাবার্তা চলছে।

এর আগে ৩ নভেম্বর খালেদা জিয়ার নামসহ ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au