সর্বশেষ

ঢাকার পথে জুবাইদা রহমান

  • 5:40 am - December 05, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
তিনি ইতিমধ্যে প্রয়োজনীয় চেক ইন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

মেলবোর্ন, ৫ ডিসেম্বর- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় তার ফ্লাইট ছেড়ে গেছে।

বিএনপি সূত্র জানিয়েছে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ডা. জুবাইদা রহমানের বিমান ছেড়ে যায়। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি লন্ডন থেকে ঢাকা ফ্লাইটে ফিরছেন। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকালে তিনি ঢাকায় নামবেন।

ঢাকায় পৌঁছে তিনি অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে আবার লন্ডনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তার সঙ্গে থাকবেন আরও কয়েকজন চিকিৎসকসহ মোট ১৪ জনের দল।

খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শমীলা রহমান এবং স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

এর বাইরে সফরে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম এবং রূপা শিকদার।

এই শাখার আরও খবর

হুথিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বন্ধ এবং তেল রপ্তানি স্বাভাবিক করতে ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে…

প্রতিদিন ৫ থেকে ৭ হাজার গ্রেপ্তারের অভিযোগ শেখ হাসিনার

বাংলাদেশে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার রাজনৈতিক বিরোধীদের দমনে…

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াতে ইসলামীর নেতা তাইজুল ইসলামকে আটকের ঘটনা ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলীয় দায়িত্ব থেকে…

বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র, সহায়তা পাননি স্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার, ২৭ অক্টোবর আদালতে এ অভিযোগপত্র…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, পানিবণ্টন নিয়ে নতুন আলোচনায় ভারত-বাংলাদেশ

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। তিন দশকের এই চুক্তি নবায়নের আগে পানির ন্যায্য বণ্টন…

হুথিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তারা?

ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরান-সমর্থিত সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী হুথিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au