সর্বশেষ

নভেম্বর মাসে সেরা ক্রিকেটারের তালিকায় তাইজুল ইসলাম

  • 7:09 am - December 06, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ ডিসেম্বর-আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে নভেম্বরের সেরার দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের এই স্পিনারের সঙ্গে রয়েছেন আরও দুই স্পিনার— দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার ও পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ।

গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের শেফালি ভার্মা, থাইল্যান্ডের থিপাচা পুথাওং এবং সংযুক্ত আরব আমিরাতের এশা ওঝা।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।

গেল মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাইজুল। তাই সিরিজ সেরার পুরস্কার জিতে নেন তিনি।

সিলেটে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২ ও ৩ উইকেট নেন তাইজুল। মিরপুরে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে সমান চারটি করে উইকেট শিকার করেন তিনি। এ ম্যাচেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন এই স্পিনার। এখন পর্যন্ত দেশের হয়ে ৫৭ টেস্ট খেলে ২৫০ উইকেট নিয়েছেন তিনি।

গেল মাসে ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৭ উইকেট নেন হার্মার। কলকাতা টেস্টে ৮ এবং গুয়াহাটি টেস্টে ৯ উইকেট শিকার করেন তিনি। হার্মারের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা। সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন তিনি।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বল ও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাওয়াজ। পাঁচ ওয়ানডেতে ৪ উইকেট শিকারের পাশাপাশি করেছেন ১০৪ রান।

ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে ১০ উইকেট ও ৫২ রান করে ট্রফি জয়ে পাকিস্তানের হয়ে বড় অবদান রাখেন নাওয়াজ। ফাইনালে শ্রীলংকার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ১৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। সিরিজ সেরার স্বীকৃতিও পেয়েছেন এই অলরাউন্ডার।

এই শাখার আরও খবর

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মারিয়া মাচাদো

১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী দলের শীর্ষ নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। বারবার দেশে ফেরার…

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। প্রস্তাবিত এ বিনিয়োগে গাড়ি উৎপাদন,…

গাজীপুরে এবার ১৩ বছরের ছাত্রীকে অপহরণ করলেন মাদ্রাসার শিক্ষক, উদ্ধার অভিযান চলছে

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরে এবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকসহ পাঁচজনকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au