বিশ্ব

ভারতে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত শেখ হাসিনার: জয়শঙ্কর

  • 11:49 pm - December 06, 2025
  • পঠিত হয়েছে:১৯৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৬ ডিসেম্বর- ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেদেশে থাকা, না থাকা পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি বলেছেন, শেখ হাসিনা যেসব পরিস্থিতির মুখে ভারতে আশ্রয় নিয়েছেন, সেই প্রেক্ষাপট তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তবু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাকেই বহন করতে হবে।

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর শনিবার এমন মন্তব্য করেন।

ওই সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক রাহুল কানওয়াল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে জিজ্ঞেসা করেন, শেখ হাসিনা চাইলে অনির্দিষ্টকাল ভারতে থাকতে পারবেন কি না?

জবাবে তিনি বলেন, বিষয়টি ভিন্ন এবং জটিল। শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং এখন যা ঘটছে তা সেই পরিস্থিতিকে আরও প্রভাবিত করছে। তবু থাকা, না থাকার সিদ্ধান্ত একান্তই তার নিজের।

গত বছরের ৫ আগস্ট ছাত্রনেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে যান শেখ হাসিনা।

গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণা করে। এরপর তাকে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিকপত্র পাঠিয়েছে বাংলাদেশ সরকার। দিল্লি চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও প্রত্যর্পণে কোনো অবস্থান জানায়নি।

ভারত–বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া থাকা অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশের অতীত নির্বাচনগুলো নিয়ে বিভিন্ন পক্ষের অসন্তোষ ছিল। এখন যদি নির্বাচনই প্রধান ইস্যু হয়ে থাকে তাহলে সবার আগে একটি ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।

‘‘গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় যারা আসবেন, তাদের সঙ্গে দিল্লির সম্পর্ক পরিপক্ক ও ভারসাম্যপূর্ণ থাকবে বলে তার বিশ্বাস।”

দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক অস্বস্তি আরও দৃশ্যমান হয়েছে বিভিন্ন পাল্টাপাল্টি বিবৃতি, সংখ্যালঘু নিরাপত্তা ইস্যু, সীমান্ত ও বাণিজ্য সম্পর্কিত সিদ্ধান্ত এবং শেখ হাসিনার ভারতে দেওয়া বক্তব্য ঘিরে কূটনীতিকদের তলবের ঘটনার মধ্য দিয়ে।

ঢাকা অভিযোগ করেছে, দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশের স্থিতিশীলতা বিপন্ন করার চেষ্টা করছেন। অন্যদিকে ভারত উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে।

সবশেষ ১৭ মে ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত পণ্য আমদানি বন্ধের ঘোষণা দেয়। পাশাপাশি ১২ নভেম্বর শেখ হাসিনাকে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানানোয় ঢাকায় ভারতের উপ-হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সমগ্র পরিস্থিতির মধ্যেই জয়শঙ্করের মন্তব্য দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। তিনি বলেন, শেষ পর্যন্ত গণতান্ত্রিক দেশগুলো জনগণের মতামতকে গুরুত্ব দেয় এবং সেদিক থেকে ভারতের প্রত্যাশা বরাবরই বাংলাদেশের মঙ্গল ও স্থিতিশীলতা।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au