স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষে নিহত অন্তত ৪৬
স্পেনের মধ্যাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক…
মেলবোর্ন, ৮ ডিসেম্বর- আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (একাংশ) ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপিকে কেন্দ্র করে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ। ২০টি রাজনৈতিক দলকে একত্র করে সোমবার রাজধানীর গুলশানে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
ইমানুয়েলন্স পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের সভাপতির দায়িত্ব পান আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান উপদেষ্টা হন আনোয়ার হোসেন মঞ্জু। মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টি (একাংশ) এর মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন।
জোটে জাতীয় পার্টি ও জেপির পাশাপাশি যুক্ত হয়েছে জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ।
সংবাদ সম্মেলনে প্রস্তুতকৃত বক্তব্যে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের রাজনৈতিক সংকট দূর করা, গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা এবং একাত্তরের চেতনা ও সাম্প্রতিক গণআন্দোলনের প্রত্যাশাকে সামনে রেখে তারা নতুন জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, জোটের দলগুলো নিজ নিজ আদর্শ বজায় রেখে আগামী নির্বাচন ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে।
এনডিএফ সাত দফা দাবি উপস্থাপন করেছে। এসব দাবির মধ্যে রয়েছে আগামী ফেব্রুয়ারির নির্ধারিত জাতীয় নির্বাচনে বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি, অন্তর্বর্তী সরকারকে দ্রুত নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারে রূপ দেওয়া, সব রাজনৈতিক মামলার অবসান, অন্তর্ভুক্তিমূলক ভোটের সুযোগ, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের মূল্যস্ফীতি রোধ এবং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জনগণের আস্থা পুনরুদ্ধার এবং স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে এনডিএফ কার্যকর ভূমিকা রাখতে চায়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au