স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষে নিহত অন্তত ৪৬
স্পেনের মধ্যাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক…
মেলবোর্ন, ৯ ডিসেম্বর- দীর্ঘদিনের বিবাদমান সীমান্ত এলাকাকে কেন্দ্র করে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা আবারও তীব্র হয়েছে। সোমবার থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়ার ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। এর আগেই কম্বোডিয়ার গুলিতে এক থাই সেনাসদস্য নিহত এবং চারজন আহত হন।
থাই সেনাবাহিনীর মুখপাত্র উইন্থাই সুবারি জানান, ভোরে উবন রাচাথানি প্রদেশ সীমান্তে থাই টহল দলকে লক্ষ্য করে কম্বোডিয়ান সেনারা গুলি চালায়। এর পর থাইল্যান্ড তাৎক্ষণিকভাবে বিমান মোতায়েন করে পাল্টা আঘাত হানে।
তবে কম্বোডিয়া সম্পূর্ণ ভিন্ন দাবি করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেন, প্রেহ বিহার ও ওদ্দার মিনচে সীমান্তে থাই বাহিনীই প্রথম গোলাবর্ষণ শুরু করে এবং ট্যাংক দিয়ে তামোনে থম ও প্রেহ বিহার মন্দিরসংলগ্ন এলাকায় লক্ষ্যভেদ করে। তিনি জানান, কম্বোডিয়া এখনো পাল্টা হামলা চালায়নি।
সীমান্তের দুই পাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গোলাগুলির পর কম্বোডিয়ার প্রেহ বিহার প্রদেশের বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে থাইল্যান্ডের সেকেন্ড আর্মি রিজিয়ন জানিয়েছে, নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থাই সীমান্তাঞ্চল থেকে প্রায় ৩৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগেও কয়েক মাস আগে এই সীমান্তে পাঁচদিনের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হন এবং বাস্তুচ্যুত হন প্রায় তিন লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে দুই দেশ শান্তি চুক্তিতে রাজি হলেও সাম্প্রতিক ঘটনা সেই অঙ্গীকারকে আবারও অনিশ্চিত করে দিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au