স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষে নিহত অন্তত ৪৬
স্পেনের মধ্যাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক…
মেলবোর্ন, ৯ ডিসেম্বর- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিতের দাবি জানিয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে বাতিল করে দেন।
গত ৩ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম রিটটি দায়ের করেছিলেন। এতে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যথাক্রমে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়।
রিটে আরও বলা হয়েছিল, রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখতে হবে। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়।
হাইকোর্টের আদেশের ফলে ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au