সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী
দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…
মেলবোর্ন, ৯ ডিসেম্বর- রাজধানীতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষার্থীদের চলমান আলোচনার মধ্যে প্রস্তাবিত অধ্যাদেশের অগ্রগতি তুলে ধরেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫’ চূড়ান্ত করার কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।
সোমবার বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়া অধ্যাদেশ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনসহ বিভিন্ন পক্ষ থেকে পাওয়া পাঁচ হাজারের বেশি মতামত আইনগত ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় পর্যালোচনা করা হচ্ছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে সংশোধিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভার প্রস্তুতিও চলছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসন, কলেজগুলোর অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা অব্যাহত আছে। এরই মধ্যে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৯ হাজার ৩৮৮ জন ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করেছেন। নতুন শিক্ষাবর্ষ পরিচালনার জন্য একটি অপারেশন ম্যানুয়েল অনুমোদন দেওয়া হয়েছে।
শিক্ষক প্রতিনিধিরা জানিয়েছেন, শীতকালীন ছুটির পর আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাত কলেজের স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখা, নারী শিক্ষার সুযোগ সংকুচিত না হওয়া, সম্পত্তির মালিকানা সুরক্ষা এবং মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না ঘটানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলে, গুজব বা অসম্পূর্ণ তথ্যের কারণে বিভ্রান্তি না ছড়িয়ে শিক্ষা কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au