বিজ্ঞান ও প্রযুক্তি

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

  • 7:59 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- অস্ট্রেলিয়া আগামী ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পুরোপুরি নিষিদ্ধ করতে যাচ্ছে। নতুন আইনে প্রযুক্তি কোম্পানিগুলোকে বাধ্য করা হবে, তারা যেন নাবালকদের কোনোভাবেই অ্যাকাউন্ট খুলতে না দেয়। এতে বাবা মায়ের অনুমতিও কাজে আসবে না। সরকার বলছে, এই কঠোর পদক্ষেপ কিশোরদের মানসিক সুস্থতা ও অনলাইন নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস জানিয়েছেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের উদ্যোগে নিরাপত্তা নিশ্চিতের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তাতে কার্যকর পরিবর্তন হয়নি। সাম্প্রতিক গবেষণা ও অভিযোগে দেখা গেছে, বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর নকশা ও এলগরিদম কিশোরদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

মেটা, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা নকশার মাধ্যমে কিশোরদের আসক্ত করে রাখার চেষ্টা করেছে। ইনস্টাগ্রামের বিউটি ফিল্টার শরীর নিয়ে নেতিবাচক ধারণা ও খাদ্যজনিত সমস্যা বাড়াতে ভূমিকা রাখছে বলেও গবেষণা বলছে।

অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে কিশোরদের উদ্বেগ বাড়ে, আত্মমর্যাদা কমে এবং তারা আসক্তির মতো আচরণ দেখায়। যৌন শোষণ, বিভ্রান্তিকর কনটেন্ট ও ভুয়া অ্যাকাউন্টের ঝুঁকিও বেড়েছে। সময়মতো এসব অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় কঠোর আইন প্রণয়নের দাবি ওঠে।

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই আইনকে ‘অতিরিক্ত সেন্সরশিপ’ বলে সমালোচনা করেছে। তাদের দাবি, সন্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারের সিদ্ধান্ত অভিভাবকদের হওয়া উচিত। বয়স যাচাই প্রযুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

তবে ঝুঁকি কমাতে কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থা নিয়েছে। ইউটিউব এআই দিয়ে বয়স অনুমান করে, স্ন্যাপচ্যাট চালু করেছে কিশোরদের জন্য বিশেষ অ্যাকাউন্ট। মেটা চালু করেছে ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট, যেখানে সীমিত কনটেন্ট ও নিয়ন্ত্রিত যোগাযোগের ব্যবস্থা আছে। কিন্তু একটি গবেষণায় দেখা গেছে, এসব নিরাপত্তা ব্যবস্থার বড় অংশই কার্যকর নয়।

অস্ট্রেলিয়ার নতুন আইন তৈরিতে বড় ভূমিকা রেখেছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ। হুইসলব্লোয়াররা জানিয়েছেন, কোম্পানির ভেতরে নিরাপত্তার চেয়ে এনগেজমেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হতো। অভিযোগে বলা হয়েছে, মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এমন একটি ফিল্টার সরানোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেন, যা কিশোরদের শরীর নিয়ে নেতিবাচক ধারণা কমাতে পারত।

অস্ট্রেলিয়ার এই নতুন নীতি বিশ্বজুড়ে নজর কেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ফিজি, গ্রিস, মাল্টা, নরওয়ে ও ডেনমার্কসহ বেশ কিছু দেশ নীতি প্রণয়নের বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করছে। সিঙ্গাপুর ও ব্রাজিলও আইনটির কার্যকারিতা পর্যবেক্ষণ করছে।

আইন ভঙ্গের জন্য সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানার বিধান রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, জরিমানার পরিমাণ আচরণ পরিবর্তনের জন্য যথেষ্ট না হলেও প্রযুক্তি কোম্পানিগুলোকে বাধ্য করবে অন্তত কিছু নিয়ন্ত্রণ মানতে।

নতুন আইন তুলে ধরেছে কিশোরদের সুরক্ষা এবং প্রযুক্তি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ ক্ষমতার মধ্যকার দ্বন্দ্ব। সমালোচকরা বলছেন, প্ল্যাটফর্মগুলো কিছু পরিবর্তন আনলেও ঝুঁকির মূল জায়গাগুলো ঠিকমতো সামলানো হয়নি।

যেভাবে আইনটি বাস্তবায়িত হবে এবং অন্যান্য দেশ এতে অনুপ্রাণিত হয়ে এমন নীতি গ্রহণ করবে কি না, তা এখন আন্তর্জাতিকভাবে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই শাখার আরও খবর

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au