লিড নিউজ

অস্ট্রেলিয়ায় কার্যকর হলো শিশুদের সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা

  • 6:39 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:৫৪ বার
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ। প্রতিকী ছবি

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার এখন আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়েছে। সরকার যেসব প্ল্যাটফর্মকে বয়সসীমা প্রযোজ্য সোশ্যাল মিডিয়া হিসেবে চিহ্নিত করেছে, তাদের এখনই প্রমাণ করতে হবে যে তারা কার্যকরভাবে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের আটকাতে পারছে। তা না হলে বড় অঙ্কের জরিমানার মুখে পড়বে। নিয়ম কার্যকরের পর থেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর এখন অস্ট্রেলিয়ার দিকে।

সামাজিক যোগাযোগমাধ্যম । ছবি: সংগৃহীত

১০ ডিসেম্বর রাত ১২টায় এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সরকারের এক গবেষণায় দেখা গেছে, ১০ থেকে ১৫ বছর বয়সীদের ৯৬ শতাংশ সোশ্যাল মিডিয়া ব্যবহার করত এবং তাদের বেশিরভাগই ক্ষতিকর কনটেন্ট দেখার অভিজ্ঞতা জানিয়েছিল। সরকার আগেই জানিয়েছিল বয়স যাচাইয়ে কিছু বাধা আসতে পারে, তবে দায়িত্ব সম্পূর্ণভাবে প্ল্যাটফর্মগুলোর ওপরই দেওয়া হয়েছে। নিয়ম কার্যকরের পর দিনভর অস্ট্রেলিয়ার মিডিয়া সরাসরি সম্প্রচার চালিয়ে যাচ্ছে এবং ১৪ বছর বয়সী কিশোরদের মতামতও নিচ্ছে।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর সকালে দেখা গেছে, ভিডিও স্ট্রিমিং সাইট Kick এখনো আইনের শর্ত মানেনি। এক পরীক্ষায় একটি শিশুর নামে বয়স ১৬ বছরের কম দেখিয়েও নতুন অ্যাকাউন্ট খোলা গেছে, যেখানে কোনো সতর্কবার্তা বা বাধা দেখানো হয়নি। অন্যদিকে অনেক ব্যবহারকারী জানাচ্ছেন, লগইন করার চেষ্টা করলেই বিভিন্ন প্ল্যাটফর্মে ব্লক দেখাচ্ছে। যাদের বয়স যাচাই হয়নি, তাদের প্রবেশ সরাসরি বন্ধ।

বিশ্বের প্রধান সংবাদমাধ্যমগুলো নিয়ম কার্যকরের দিনটিকে গুরুত্ব দিয়ে প্রচার করছে। বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, লে মোঁদ, আরটিই, নিউ জিল্যান্ড হেরাল্ড, এনবিসি নিউজসহ অনেকে এটি শিরোনাম করেছে। তবে সাউথ চায়না মর্নিং পোস্ট এবং রাশিয়া টুডে বিষয়টি গুরুত্ব দেয়নি।

সরকারি ই সেফটি ওয়েবসাইট বলছে, বয়সসীমার আওতায় থাকা প্ল্যাটফর্মগুলোকে নিজেদের মূল্যায়ন করে নিয়ম মানতে হবে।

নিষিদ্ধ তালিকায় আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, Kick, রেডিট, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, টুইচ এবং ইউটিউব। যে অ্যাপগুলো এই নিয়মের বাইরে আছে সেগুলো হলো ডিসকর্ড, গিটহাব, গুগল ক্লাসরুম, লেগো প্লে, মেসেঞ্জার, পিন্টারেস্ট, রোবলক্স, স্টিম, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব কিডস। টাম্বলারের নাম তালিকায় নেই।

নতুন আইনের কারণে আজ থেকেই অস্ট্রেলিয়ায় টিকটকে লগইন করতে গেলে দেখা যাচ্ছে বার্তা যে ব্যবহারকারীর বয়স অন্তত ১৬ বছর হতে হবে। এতে কন্টেন্ট তৈরি করে এমন কিশোরদের নতুন প্ল্যাটফর্ম খুঁজে নিতে হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তকে অকার্যকর এবং তড়িঘড়ি করা উদ্যোগ বলে সমালোচনা করেছে। সংস্থাটির প্রযুক্তি বিভাগের পরিচালক দামিনি সতিজা বলেছেন, শিশুর সুরক্ষায় দরকার শক্তিশালী ডেটা সুরক্ষা আইন, কার্যকর প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ এবং নিরাপদ ডিজাইন। তাদের মতে, শিশুদের অনলাইনে মত প্রকাশ এবং তথ্য পাওয়ার অধিকার আছে। সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিলে তারা গোপনে আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই সরকারকে উচিত নিরাপদ ব্যবহারের দক্ষতা শেখানো এবং প্ল্যাটফর্মগুলোকে যথাযথ নিরাপত্তা দিতে বাধ্য করা।

সূত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au