বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ
বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…
মেলবোর্ন, ১০ ডিসেম্বর- ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছু করার সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার বিদেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, শেখ হাসিনা বিষয়টি পুরোপুরি ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ফেরত পাঠাতে হলে ভারতকে রাজি হতে হবে। রাজি না হলে বাংলাদেশ একতরফাভাবে কিছু করতে পারবে না। শুধু বোঝানোর চেষ্টা করা যায়, আর চেষ্টা চালিয়ে যাওয়া যায়, এর বাইরে অতিরিক্ত কোনো পথ নেই। তিনি জানান, শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর ব্যাপারে কূটনৈতিক চ্যানেলে কোনো তথ্য এখনো আসেনি।
তিনি আরও বলেন, মানবাধিকার ইস্যুতে নতুন করে বিদেশি নিষেধাজ্ঞার ঝুঁকি নেই। সাম্প্রতিক কয়েক মাসে র্যাবের কার্যক্রমে উন্নতি হয়েছে এবং মানবাধিকার রক্ষায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হচ্ছে।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা বাংলাদেশে থাকবেন নাকি ভারতে থাকবেন, সেটি তার নিজের সিদ্ধান্ত।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au