ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
মেলবোর্ন, ২৫ জুন- দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও…
মেলবোর্ন, ১১ ডিসেম্বর- মরক্কোর ফেজ নগরীতে পাশাপাশি দুটি ভবন ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬ জন। ভোরে হঠাৎ ধসের পর শুরু হওয়া উদ্ধারকাজ এখনো চলছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনআরটি জানিয়েছে, দুটি ভবনেই বহুদিন ধরে বড় ধরনের ফাটল ছিল। ধসের ঝুঁকি থাকা সত্ত্বেও সেখানে আটটি পরিবার বসবাস করছিল। কর্তৃপক্ষের মতে, ভবনগুলো দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে ছিল এবং প্রয়োজনীয় সংস্কারও করা হয়নি।
রয়টার্স জানিয়েছে, ঘটনার হতাহতের তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাদের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।
স্থানীয়দের দাবি, শুধু ধসে পড়া দুটির মতো নয়, ফেজ শহরের আরও বেশ কয়েকটি পুরোনো ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ভবনে প্রতিদিনই জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছেন বাসিন্দারা।
ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য জীবিতদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au