প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক
মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…
মেলবোর্ন, ১১ ডিসেম্বর- রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে আহত এক শিক্ষার্থী চার দিন পর মারা গেছেন। নিহত সাকিবুল হাসান রানা (১৮) কলেজটির উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বুধবার দুপুরে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ৬ ডিসেম্বর রাতে ছাত্রাবাসে দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ধাক্কাধাক্কি থেকে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয় এবং রানার মাথায় গুরুতর আঘাত লাগে। তিনি জানান, মরদেহটি হাসপাতাল থেকে পুলিশকে জানানো ছাড়া গাজীপুরে নিয়ে যাওয়া হয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এখনো এই ঘটনায় কোনো মামলা হয়নি।
তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোরশেদ আলম তরুণ বলেন, ৬ ডিসেম্বর ছাত্রাবাসে কিছু আবাসিক ও বাইরের লোকজন মাদক সেবন করছিল। রানাসহ কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ছাত্রদল নেতা হিসেবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও, প্রায় দেড় ঘণ্টা পর ওই বহিরাগত গ্রুপ শিক্ষার্থীদের ওপর পুনরায় আক্রমণ চালায়। এতে রানাসহ চারজন আহত হন।
নিহতের বন্ধু আবু বকর জানান, রানা মাদক সেবনের প্রতিবাদ করায় আক্রমণের শিকার হয়েছিলেন। তিনি অভিযোগ করেন, সংঘর্ষে জড়িত দুই গ্রুপের সদস্যরা ছাত্রদল নেতাদের সঙ্গে সংযুক্ত।
নিহতের সহপাঠী ও বন্ধুরা আগামীকাল হত্যার বিচার দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au