সর্বশেষ

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

  • 5:28 pm - December 12, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার
ভূমিকম্প। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১২ ডিসেম্বর- জাপানে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, আর এর পরপরই দেশজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে উত্তর-পূর্বাঞ্চলের আয়োমোরি প্রিফেকচারের উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সমুদ্রের ২০ কিলোমিটার গভীরে।

এটি কয়েক দিনের মধ্যে ওই এলাকায় আঘাত হানা দ্বিতীয় বড় ভূমিকম্প। এর আগে একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। সেই ঘটনার পর হোক্কাইদো থেকে শুরু করে টোকিওর পূর্বের চিবা পর্যন্ত বিশাল একটি অঞ্চলে সতর্কতা জারি করা হয়। তখনই জানানো হয়েছিল, এক সপ্তাহের মধ্যে আবারও বড় ভূমিকম্প হতে পারে।

দুই ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। জাপানের কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় এলাকাগুলোতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au