সর্বশেষ

খুলনায় ওয়ার্কশপের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরি, মালিকসহ তিনজন আটক

  • 2:15 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
খুলনা নগরে গোপনে আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- খুলনা নগরে গোপনে আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে কারখানার মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর সন্ধ্যা ও রাতে নগরীর জোড়াগেট এলাকার গণপূর্ত অফিসার্স কোয়ার্টারের বিপরীত পাশের একটি গলিতে এই অভিযান চালায় খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।

পুলিশ জানায়, ওই এলাকায় একটি ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হচ্ছিল। অভিযানের সময় সেখান থেকে সাচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ প্রায় ৩০ থেকে ৩৫টি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব যন্ত্রাংশ ব্যবহার করে দেশীয় অস্ত্র তৈরি করা হতো।

আটক ব্যক্তিরা হলেন কারখানার মালিক মো. নজরুল ইসলাম এবং তার কর্মচারী আকবর আলী ও শহিদুল ইসলাম। পুলিশ বলছে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত হয়ে এই কারখানায় অস্ত্রের বিভিন্ন অংশ তৈরি করতেন। তৈরি করা অংশগুলো এখানে সংযোজন করা না হলেও পরে অন্য কোনো স্থানে নিয়ে অস্ত্র হিসেবে প্রস্তুত করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে। এর আগেও এই কারখানা থেকে অস্ত্রের যন্ত্রাংশ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে বলেও সন্দেহ করছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নগরীর ভেতরে এভাবে অস্ত্র তৈরির কারখানা পরিচালিত হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং খুলনা বা আশপাশের এলাকায় এমন আরও কোনো কারখানা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au