সর্বশেষ

শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

  • 2:48 am - December 15, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
শিশু সাজিদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত কূপে পড়ে দুই বছরের শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া এ নোটিশ পাঠান।

আইনজীবী মনিরুল ইসলাম মিয়া সমকালকে জানান, এই ঘটনায় কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার বিষয়টি তুলে ধরে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সোমবার এ বিষয়ে মামলা করা হবে। মামলায় তিনজন আইনজীবীর পাশাপাশি শিশু সাজিদের পরিবারের একজন সদস্য বাদী থাকবেন।

লিগ্যাল নোটিশটি কৃষি মন্ত্রণালয়ের সচিব, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান, সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী, তানোরের সহকারী প্রকৌশলী, রাজশাহীর জেলা প্রশাসকসহ বরেন্দ্র অঞ্চলের আট জেলার জেলা প্রশাসক, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, পরিত্যক্ত ও অরক্ষিত গভীর নলকূপের কারণে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এটি সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বহীনতা, অব্যবস্থাপনা ও পর্যাপ্ত নজরদারির অভাবের সরাসরি ফল। এ জন্য রাষ্ট্রকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বরেন্দ্র অঞ্চলে ছড়িয়ে থাকা শত শত পরিত্যক্ত বোরহোল দ্রুত বন্ধ করা এবং অবৈধভাবে গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

নোটিশে আরও বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, বরেন্দ্রজুড়ে অরক্ষিত ও পরিত্যক্ত নলকূপ সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এদিকে শিশুটির মৃত্যুর পর প্রশাসনও নড়েচড়ে বসেছে। শনিবার রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার বিভাগের আট জেলার জেলা প্রশাসকদের কাছে একটি চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, রাজশাহী বিভাগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি–সেচ) কর্তৃক স্থাপিত অনেক গভীর নলকূপের পাইপের মুখ অরক্ষিত বা উন্মুক্ত অবস্থায় পড়ে আছে, যা মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। দুর্ঘটনা প্রতিরোধে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলার সব অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ গভীর নলকূপের তথ্য নির্দিষ্ট ছকে জেলা প্রশাসকদের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে একটি পরিত্যক্ত গভীর নলকূপের কূপে পড়ে প্রাণ হারায় দুই বছরের শিশু সাজিদ। ঘটনাটি দেশজুড়ে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

এই শাখার আরও খবর

ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…

পাবনায় রাতের আঁধারে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া হাটে গুলি করে শ্রমিক লীগ নেতাসহ দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে হাটের…

ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতিতে কী ঘটতে যাচ্ছে?

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে এবং দেশের কৌশলগত সিদ্ধান্তগুলোতে কার প্রভাব কতটা থাকবে, এই প্রশ্নগুলোকে সামনে রেখে একাধিক সাম্প্রতিক ঘটনাকে বিশ্লেষণ করেছেন লেখক। তাঁর…

জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা শেখাতে বাংলাদেশে নতুন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ

জাপানে ও বাংলাদেশে কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জাপানি ভাষা শেখানো ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে জাপানের প্রতিষ্ঠান ওনোদেরা ইউজার রান এবং…

মেয়াদ শেষ হচ্ছে গঙ্গার পানি চুক্তির, ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী ঢাকা

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়ায় ভারতের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে দেশে…

শেখ হাসিনার জাতিসংঘে চিঠি: আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au