ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…
মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তিনি নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
মুঠোফোনে আনিস আলমগীর বলেন, তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং কিছু নির্দিষ্ট বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আপাতত স্পেসিফিক কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডিবিতে নেওয়া হয়েছে। অন্যান্য বিষয়ে পরবর্তী সময়ে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে বিস্তারিত জানানো হবে।
ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। ডিবি হেফাজতে নেওয়ার সুনির্দিষ্ট কারণ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au