ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…
মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করা হবে।
সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও চিকিৎসক দলের প্রস্তুতির পর দুপুর দেড়টার দিকে হাদিকে বহন করে বিমানটি উড্ডয়ন করবে।
রোববার রাতে বাংলা ট্রিবিউনকে দেওয়া তথ্য অনুযায়ী, হাদির চিকিৎসার বিষয়টি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানবন্দরের সব ধরনের সহায়তা নিশ্চিত করার প্রস্তুতি নিয়েছে। চিকিৎসক দল ও পরিবারের সদস্যরা যাত্রার সময় তার সঙ্গে থাকবেন।
এর আগে শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই নেতার দ্রুত সুস্থতার জন্য তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা আশাবাদ প্রকাশ করছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au