ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…
মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট একসঙ্গে আয়োজনের ঘোষণা দিয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ, কর্মসূচি ও বিক্ষোভের সংখ্যা এবং তীব্রতা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, অনেক সময় শান্তিপূর্ণ বিক্ষোভও হঠাৎ সংঘর্ষ ও সহিংসতায় রূপ নিতে পারে। সে কারণে মার্কিন নাগরিকদের যেকোনো ধরনের বিক্ষোভ ও বড় সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের সময় সতর্ক থাকা এবং আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, হালনাগাদ পরিস্থিতি জানতে স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ করা এবং জরুরি প্রয়োজনে ঢাকার মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা উচিত।
উল্লেখ্য, এর আগে গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশে ভূমিকম্পের সময়ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল। সর্বশেষ এই সতর্কবার্তা আসছে জাতীয় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au