সর্বশেষ

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

  • 3:00 am - December 17, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
মেটার এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে মিসড কলে দেওয়া যাবে রেকর্ডেড মেসেজ। ছবি: হোয়াটসঅ্যাপ।

মেলবোর্ন, ১৭ ডিসেম্বর- জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একসঙ্গে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করার ঘোষণা দিয়েছে। মেটা মালিকানাধীন এই প্ল্যাটফর্মে এবার মিসড কলে রেকর্ডেড ভয়েস বা ভিডিও মেসেজ পাঠানো যাবে। পাশাপাশি যুক্ত হয়েছে ছবি অ্যানিমেশন, উন্নত ইমেজ জেনারেশন এবং স্ট্যাটাস ও চ্যানেলের নতুন সুবিধা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘মিসড কল মেসেজেস’ নামে নতুন এই ফিচারটি প্রচলিত ভয়েসমেইলের বিকল্প হিসেবে কাজ করবে। যাকে কল করা হয়েছে তিনি যদি কল রিসিভ না করেন, তাহলে মিসড কল নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে কলদাতা এক ট্যাপে ভয়েস বা ভিডিও নোট রেকর্ড করে পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপের ভাষ্য, এতে যোগাযোগ সহজ হবে এবং পরে আলাদা করে কল করার ঝামেলা কমবে।

ভয়েস চ্যাটেও এসেছে নতুন পরিবর্তন। ব্যবহারকারীরা এখন ‘cheers!’–এর মতো নতুন রিঅ্যাকশন ব্যবহার করতে পারবেন, যা চলমান কথোপকথনে বিঘ্ন ঘটাবে না। পাশাপাশি ভিডিও কলে বর্তমানে যিনি কথা বলছেন, তাকে স্বয়ংক্রিয়ভাবে অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে মেটা এআই–নির্ভর ছবি তৈরির সুবিধাতেও বড় ধরনের আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের মাধ্যমে স্থির ছবি ছোট ভিডিওতে রূপান্তর করা যাবে। ছবি অ্যানিমেশন সুবিধার পাশাপাশি ইমেজ জেনারেশনের মানও আরও উন্নত করা হয়েছে। এতে ফ্লাক্স এবং মিডজার্নির নতুন ইমেজ জেনারেশন মডেলের সক্ষমতা যুক্ত হয়েছে, যা শুভেচ্ছাবার্তা বা সৃজনশীল ছবি তৈরিতে সহায়ক হবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

ডেস্কটপ ব্যবহারকারীদের জন্যও এসেছে নতুন মিডিয়া ট্যাব। এর মাধ্যমে ডকুমেন্ট, লিঙ্ক ও মিডিয়া আলাদা করে দেখা যাবে, যা ফাইল খোঁজা আরও সহজ করবে। একই সঙ্গে লিঙ্ক প্রিভিউ অপশনেও উন্নতি আনা হয়েছে।

স্ট্যাটাস আপডেটের ক্ষেত্রেও নতুনত্ব যোগ করেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা এখন স্ট্যাটাসে গান, ইন্টারেক্টিভ স্টিকার এবং প্রশ্ন যুক্ত করতে পারবেন, যেখানে অন্যরা সরাসরি উত্তর দিতে পারবেন।

এ ছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রশ্ন করার সুবিধা চালু করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে চ্যানেল পরিচালনাকারীরা তাদের অডিয়েন্সের কাছ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও মতামত নিতে পারবেন বলে জানিয়েছে মেটা।

নতুন এসব ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের যোগাযোগ অভিজ্ঞতা আরও সহজ, ইন্টারেক্টিভ এবং আধুনিক হবে বলে আশা করছে হোয়াটসঅ্যাপ।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au