সর্বশেষ

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতারে পেন বাংলাদেশের নিন্দা ও উদ্বেগ

  • 5:02 am - December 17, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
সাংবাদিক আনিস আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ ডিসেম্বর- সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে লেখক, সাহিত্যিক, ব্লগার ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা। সংগঠনটির মতে, এ ধরনের গ্রেফতার সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং একটি গুরুতর লঙ্ঘনের শামিল।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর পেন বাংলাদেশের সভাপতি অধ্যাপক সামসাদ মোর্তুজা ও সাধারণ সম্পাদক কবি জাহানারা পারভীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ ডিসেম্বর কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। পেন বাংলাদেশের মতে, কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন সাংবাদিককে আটক করা এবং পরবর্তীতে এভাবে গ্রেফতার দেখানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আইনের শাসনের পরিপন্থি।

সংগঠনটি আরও জানায়, এই ঘটনা সাংবাদিকদের ওপর দমন পীড়ন ও আইনি হয়রানির একটি বৃহত্তর ধারার অংশ বলে তারা মনে করে। অস্পষ্ট ও কঠোর আইন ব্যবহার করে গণমাধ্যমকর্মীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা সাংবাদিকদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। এর ফলে মুক্ত চিন্তার চর্চা বাধাগ্রস্ত হচ্ছে এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক বিতর্কের সুযোগ সংকুচিত হয়ে পড়ছে।

বিবৃতিতে আনিস আলমগীরের পেশাগত পরিচয় তুলে ধরে বলা হয়, তিনি মুদ্রণ ও ইলেকট্রনিক গণমাধ্যমে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। জাতীয় গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে তার বিশ্লেষণধর্মী মতামত সর্বজনবিদিত। এ ধরনের স্বাধীন মত প্রকাশ সাংবাদিকতার অবিচ্ছেদ্য অংশ এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনে তা সুরক্ষিত।

পেন বাংলাদেশ অবিলম্বে সাংবাদিক আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং সংবাদমাধ্যমকে দমনে নিরাপত্তা সংস্থা ও আইনের অপব্যবহার বন্ধের আহ্বান জানানো হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের কোনো বিকল্প নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au