বাংলাদেশ

নানা আয়োজনের মধ্য দিয়ে টোকিওতে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

  • 8:17 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার
জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু। ছবি: ফেসবুক থেকে নেওয়া

টোকিও, জাপান ১৬ ডিসেম্বর: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে আজ সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী।

বিকেলে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি প্রবাসী বাংলাদেশিদের আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানে উৎসাহিত করেন এবং ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিসহ টোকিও ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au