তাহসিফ সৌরির মৃত্যু: কিছু প্রশ্ন, প্রোপাগান্ডার অভিযোগ এবং বিচারের দাবি
সজীব ওয়াজেদ জয় : রহস্যজনক মৃত্যুর মাত্র তিন মাস আগে এক পডকাস্টে তাহসিফ সৌরি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তার ওপর নেমে আসা ভয়াবহ…
মেলবোর্ন ১৭ ডিসেম্বর- দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়।
আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত এক নোটিশে জানানো হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, “চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জানানো যাচ্ছে যে, যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর ২টায় বন্ধ হয়ে যাবে।”
এতে আরও উল্লেখ করা হয়, যেসব আবেদনকারীর আজ ভিসা সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখে স্লট বরাদ্দ দেওয়া হবে। আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং নিয়মিতভাবে ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে হালনাগাদ তথ্য জানার অনুরোধ জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে, যার ফলে নিরাপত্তা বাহিনী ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এই প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসেই রাজনৈতিক সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এমন বাস্তবতায় কূটনৈতিক ও সংশ্লিষ্ট সেবাকেন্দ্রগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে স্বাভাবিক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ভিসা সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য আবেদনকারীদের আইভিএসির ওয়েবসাইট ivacbd.com অথবা নির্ধারিত হটলাইন নম্বর ০৯৬১২ ৩৩৩ ৬৬৬ এবং ০৯৬১৪ ৩৩৩ ৬৬৬-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au