বাংলাদেশ

‘ভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ’

  • 1:00 am - December 18, 2025
  • পঠিত হয়েছে:৩৪ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন ১৮ ডিসেম্বর- জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক পাঠাতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্র জানায়, নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত একটি প্রশাসনিক চুক্তি ইতোমধ্যে ইইউ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে সম্পাদিত হয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, চুক্তির আওতায় ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে এবং এখন পর্যন্ত ডেলিগেশন প্রধানের নাম নিশ্চিত হয়েছে। তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাপস।

ইসি সচিব জানান, চুক্তিটি গত কার্যদিবসে সম্পন্ন হলেও ইইউ সদর দপ্তর ব্রাসেলসের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় তা প্রকাশ করা হয়নি। মঙ্গলবার রাতে সেই অনুমোদন নিশ্চিত হওয়ার পর বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

আখতার আহমেদ বলেন, প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে যে, পর্যবেক্ষক দলের সংখ্যা ১৭৫ থেকে ২০০ জনের মধ্যে হতে পারে। তবে চূড়ান্ত সংখ্যা এবং তাদের আগমন ও কার্যক্রমের বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে। ত্রিপক্ষীয় এই চুক্তির আওতায় নির্বাচন কমিশন পর্যবেক্ষক দলের প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা দেবে।

তিনি জানান, পর্যবেক্ষকদের যাতায়াত ও চলাচলে কমিশন সহায়তা করবে। তবে পার্বত্য চট্টগ্রামের মতো কিছু সংবেদনশীল এলাকায় কাজের ক্ষেত্রে স্থানীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। পর্যবেক্ষকরা নিজ নিজ প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে আনবেন এবং কাজ শেষে তা নিয়ে ফিরে যাবেন।

চুক্তিতে উল্লেখ রয়েছে, ইইউ পর্যবেক্ষক দল বাংলাদেশের বিদ্যমান স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা মেনেই তাদের দায়িত্ব পালন করবে।

এদিকে ইসি সচিব জানান, ইইউ ছাড়াও তুরস্কসহ আরও দু-একটি দেশ ও সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ জানিয়েছে। এসব বিষয়ে যাচাই-বাছাই শেষে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিকে ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন।

এই শাখার আরও খবর

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

হামের থাবা আরও ভয়াবহ, চার শিশুর মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৬৭০

মেলবোর্ন, ২০ জুন- দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম…

গাইবান্ধায় দেশের বৃহত্তম রামমূর্তি নির্মাণ স্থগিত, ধর্মীয় স্থাপনা ঘিরে শুরু নতুন বিতর্ক

মেলবোর্ন, ২০ জুন-  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুরে দেশের সবচেয়ে বড় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রী শ্রী রাধাগোবিন্দ ও…

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে স্মরণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, গণসংযোগ…

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠপর্যায়ে নজরদারি জোরদার

মেলবোর্ন, ২০ জুন- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, বিভিন্ন…

অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন জুয়ারিয়া ফেরদৌসের, আগ্রাসী ব্যাটিংয়ে বদল আনছেন না টাইগ্রেস ওপেনার

মেলবোর্ন, ২০ জুন- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত অভিষেকের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। মাত্র পাঁচ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au