সর্বশেষ

বিশ্বমঞ্চে দাগ কাটলো বলিউড নির্মাতা নীরাজ ঘেওয়ান

  • 2:58 pm - December 18, 2025
  • পঠিত হয়েছে:১৮৫ বার

মেলবোর্ন, ১৮ ডিসেম্বর- বন্ধুত্বের গল্প যে এত গভীরভাবে বিশ্বমঞ্চে দাগ কাটতে পারে, তা যেন আবার প্রমাণ করে দিলেন বলিউড নির্মাতা নীরাজ ঘেওয়ান। নিখাদ মানবিক আবেগ আর আত্মার বন্ধনে গাঁথা তার ছবি ‘হোমবাউন্ড’ মুক্তির আগেই আলোড়ন তুলেছিল আন্তর্জাতিক মহলে। এবার সেই গুঞ্জন রূপ নিল বাস্তবে—৯৮তম অস্কারের দৌড়ে শর্টলিস্টেড হলো ‘হোমবাউন্ড’। ২০২৬ সালের অস্কার যাত্রায় এই সাফল্যে উচ্ছ্বাসে ভাসছেন পরিচালক নীরাজ ঘেওয়ান ও প্রযোজক করণ জোহর। সোশ্যাল মিডিয়ায় আনন্দ ভাগ করে নিয়ে তারা স্পষ্ট করলেন—এটি শুধু একটি ছবির জয় নয়, জয় মানবিক গল্প বলার শক্তির।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) অ্যাকাডেমি থেকে বাছাই করা পনেরোটি ছবি শর্টলিস্ট করা হয় সেরা আন্তর্জাতিক পূর্ণ দৈর্ঘ্যের ছবি হিসেবে। সেখানেই জায়গা করে নিয়েছে ঈশান খট্টর, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর অভিনীত এই ছবি।

এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়ে করণ জোহর এদিন নিজের সোশাল মিডিয়ায় লেখেন, ‘৯৮তম অস্কারের জন্য হোমবাউন্ড সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্যের ছবির ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। আমরা সত্যিই আপনাদের ভালোবাসা পেয়ে আমরা সত্যিই আপ্লুত।’

ছবির পরিচালক নীরাজ ঘেওয়ান লিখেছেন, ‘৯৮তম অস্কারের দৌড়ে এগিয়ে গিয়েছে ‘হোমবাউন্ড’ আমরা আপনাদের ভালোবাসায় আপ্লুত এবং আপনাদের কাছে কৃতজ্ঞ।’

এদিকে ২০২৬ সালের ২২ জানুয়ারি এই ১৫টি ছবির মধ্যে থেকে ফের বাছাইয়ের পর বেছে নেওয়া হবে মোট পাঁচটি ছবিকে।

উল্লেখ্য, চলতি বছরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘হোমবাউন্ড’। টরন্টো চলচ্চিত্র উৎসব ও কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এই ছবি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, বিশাল জেঠওয়াসহ আরও অনেকে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au