সর্বশেষ

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান-প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  • 4:20 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,২০  ডিসেম্বর- অনিবার্য কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ফলে জাতীয় নাট্যশালাসহ একাডেমির বিভিন্ন মিলনায়তনে নির্ধারিত নাটক, প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজন বন্ধ হয়ে গেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাট্যদল ‘অবলোকন’-এর প্রযোজনায় ‘গন্ধসূত্র’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটির দ্বিতীয় প্রদর্শনী শুক্রবার সন্ধ্যায় হওয়ার কথা থাকলেও শিল্পকলা একাডেমি থেকে মিলনায়তন বরাদ্দ স্থগিত করায় তা আর মঞ্চস্থ করা সম্ভব হয়নি।

‘গন্ধসূত্র’ নাটকের নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, দেশের বর্তমান অরাজক পরিস্থিতির কারণে শুক্রবার শিল্পকলা একাডেমি বন্ধ রাখা হয়েছে। এ কারণেই প্রদর্শনী বাতিল করতে হয়েছে।

এদিকে শুক্রবার সকালে নাট্যদল অবলোকনের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, দেশের অরাজক পরিস্থিতির কারণে ১৯ ডিসেম্বর ‘গন্ধসূত্র’ নাটকের নির্ধারিত প্রদর্শনী বন্ধ রাখতে বাধ্য হয়েছে তারা। যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী বলেন, অনিবার্য কারণে একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন নির্দেশনা দেওয়া হবে বলেও তিনি জানান।

এই শাখার আরও খবর

সহিংস আন্দোলনে যুক্তদের সরকারি চাকরি নয়, নতুন বিধি যোগী সরকারের

উত্তর প্রদেশে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করেছে যোগী আদিত্যনাথের সরকার। সহিংস উপায়ে প্রচলিত রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে যুক্ত ব্যক্তিদের…

দা ও বিস্ফোরক তৈরির নির্দেশিকা সংগ্রহের অভিযোগে অস্ট্রেলিয়ায় যুবকের বিচার

সন্ত্রাসী হামলার প্রস্তুতির অভিযোগে অভিযুক্ত ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।…

বিন্যান্সে সাইবার হামলায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরির দাবি

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্সে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোসম্পদ চুরি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক…

উখিয়ায় চার দিনেও নেভেনি গ্যাসের আগুন, বাড়ছে ঝুঁকি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন চার দিন ধরে জ্বলছে। আগুনের তীব্রতা না কমায় আশপাশের এলাকায় বিস্ফোরণ ও…

ইসরায়েলের নির্বাচন: চূড়ান্ত গণনায় কে কত আসন পেল

ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। শুক্রবার ভোরে প্রকাশিত ফল অনুযায়ী, কোনো রাজনৈতিক জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয়…

নায়করাজ রাজ্জাকের ৫০ বছর পরে শাকিব খান!

ঢাকাই সিনেমায় একই নামে একাধিক চলচ্চিত্র নির্মাণের ঘটনা নতুন নয়। কখনো পুরোনো কোনো চলচ্চিত্রের নাম ধরে নতুন গল্প তৈরি হয়েছে, আবার কখনো একই নামের চলচ্চিত্রে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au