বাংলাদেশ

হিন্দু যুবক পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: সাত সন্দেহভাজন গ্রেপ্তার

  • 5:28 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
শ্রমিক দীপু চন্দ্র দাসকে কথিত ইসলাম অবমাননার অভিযোগে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরেছে তৌহদী জনতা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ডিসেম্বর- ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। বয়স ২৭ বছর। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে ভালুকা উপজেলার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার সামনে। প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে প্রথমে কারখানার বাইরে দীপু চন্দ্র দাসকে মারধর করা হয়। এক পর্যায়ে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে পেটানো হয়। মারধরের এক পর্যায়ে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

র‍্যাব জানায়, ঘটনার পরপরই বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান চালিয়ে সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

প্রধান উপদেষ্টার পোস্ট। ছবিঃ এক্স

শনিবার ২০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, র‍্যাব-১৪ এর একাধিক টিম এই অভিযানে অংশ নেয় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের আটক করা হয়।

ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া জানান, পিটিয়ে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার তথ্য তারা প্রাথমিকভাবে পেয়েছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, দীপু চন্দ্র দাস ভালুকা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। কী কারণে এই অভিযোগ উঠেছে এবং ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ময়মনসিংহের ভালুকায় সনাতন হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি জানান, এলাকায় সমন্বিত অভিযানের মাধ্যমে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডটি ঘটে এমন এক সময়ে, যখন যুবনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। হাদি ছিলেন গত বছরের ছাত্রনেতৃত্বাধীন জুলাই আন্দোলনের অন্যতম মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তার মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার অন্তর্বর্তী সরকার ময়মনসিংহের এই ঘটনাকে নৃশংস আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং এই নির্মম অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিবৃতিতে শরিফ ওসমান হাদিকে শহীদ হিসেবে উল্লেখ করে সহিংসতা, উসকানি ও ঘৃণা প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করা হয়। হাদির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতার হামলায় এই দুই পত্রিকার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যদিও অল্পের জন্য প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাকেও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত থাকবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au