সর্বশেষ

নেটফ্লিক্সে নতুন করে দেখা যাবে জেমস বন্ডকে

  • 3:09 am - December 22, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- বিশ্বজুড়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডকে আবারও নতুন করে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আগামী ব্ছরের জানুয়ারি থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে যুক্ত হচ্ছে জেমস বন্ড সিরিজের একাধিক চলচ্চিত্র।

অ্যামাজন এমজিএম স্টুডিওজের সঙ্গে একটি বিশেষ চুক্তির আওতায় চলচ্চিত্রটি দেখার সুযোগ পাচ্ছেন বিনোদনপ্রেমীরা। আগামী ১৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানভাষী দেশগুলো, লাতিন আমেরিকা এবং আরও কয়েকটি অঞ্চলের নেটফ্লিক্স গ্রাহকেরা জেমস বন্ডের সিনেমাগুলো দেখতে পারবেন।

তালিকায় রয়েছে সর্বশেষ বন্ড ফিল্ম ‘নো টাইম টু ডাই’, পাশাপাশি ‘ডাই অ্যানাদার ডে’, ‘কোয়ান্টাম অব সোলেস’ ও ‘স্কাইফল’। তবে চুক্তি অনুযায়ী, এসব সিনেমা মাত্র তিন মাসের জন্য নেটফ্লিক্সে উপলভ্য থাকবে।

জেমস বন্ডের পাশাপাশি অ্যামাজনের মালিকানাধীন আরও কিছু জনপ্রিয় কনটেন্টও নেটফ্লিক্সে আসছে। এর মধ্যে রয়েছে ‘রকি’ ও ‘ক্রিড’ সিরিজের নির্বাচিত সিনেমা এবং ‘লিগ্যালি ব্লন্ড’ ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্রগুলো। এছাড়া অ্যামাজনের জনপ্রিয় সিরিজ ‘হান্টার্স’ ইতোমধ্যে কিছু অঞ্চলে নেটফ্লিক্সে প্রচার শুরু হয়েছে।

এদিকে নতুন জেমস বন্ড সিনেমার জন্য ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। পরিচালক দেনি ভিলেনোভ নির্মিত ২৬তম বন্ড চলচ্চিত্র ২০২৮ সালের আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। সে অপেক্ষার সময় নেটফ্লিক্সে বন্ড সিনেমাগুলোর আগমন ভক্তদের আগ্রহ ও উত্তেজনা ধরে রাখতে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: ভ্যারাইটি।

এই শাখার আরও খবর

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au