মার্চে রাজস্ব আদায়ে বড় ধস, নয় মাসে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা
মেলবোর্ন, ২২ এপ্রিল- চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাই…
মেলবোর্ন, ২২ ডিসেম্বর- চলচ্চিত্রের সবচেয়ে মর্যাাদাপূর্ণ পুরস্কার অস্কার সম্প্রচার এতদিন হয়ে এসেছে টেলিভিশন স্টেশন এবিসির পর্দায়। সেই প্রথা থাকছে না। ২০২৯ সাল থেকে অস্কার আর টিভিতে নয়, সরাসরি দেখা যাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে।
সিএনএন লিখেছে, দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইউটিউবের সঙ্গে দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসে এই ‘গ্লোবাল এক্সক্লুসিভ’ চুক্তি হয়েছে ২০৩৩ সাল পর্যন্ত। ২০২৯ সাল থেকে চারবছর অস্কার প্রচারের একক স্বত্ব থাকবে কেবল ইউটিউবের হাতে।
এত দিন অস্কার সম্প্রচারের স্বত্ব ছিল ডিজনি-মালিকানাধীন টেলিভিশন চ্যানেল এবিসির হাতে। ২০২৮ সাল পর্যন্ত এবিসিতেই অস্কার দেখতে পাবেন দর্শকরা। ২০২৮ সালে অস্কারের শতবর্ষপূর্তির আয়োজনটি সম্প্রচারের মাধ্যমেই বিদায় নেবে এবিসি।
ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল মোহন বলেন, আমাদের জন্য অস্কার অন্যতম গুরুত্বপূর্ণ এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান । বিশ্বের নানা প্রান্তের দর্শকের কাছে শিল্প ও বিনোদনের এই উদ্যাপনকে পৌঁছে দিতে একাডেমির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এটি নতুন প্রজন্মকে চলচ্চিত্রের প্রতি আরও আগ্রহী করবে। এছাড়া অস্কারের ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি বিশ্বস্ত থাকবে।”
তবে ইউটিউবের হাতে অস্কার সম্প্রচারের দায়িত্ব যাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে হলিউডে। ইউটিউব বা স্ট্রিমিং সাইটগুলো প্রথাগত সিনেমার গল্পের ধরন বদলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au