জার্মানির ৩০টির বেশি শহরে শনিবার জেন-জি বিক্ষোভের ডাক
শিক্ষা, জীবনযাত্রার ব্যয়, সামরিক খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং জলবায়ু সুরক্ষার দাবিতে জার্মানির ৩০টির বেশি শহরে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বিক্ষোভের ডাক দিয়েছে তরুণদের একটি…
মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ এলাকায় একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজী টাওয়ারের ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই বিভিন্ন স্টেশন থেকে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট অভিযানে অংশ নেয়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au