বাংলাদেশ

আলোচনায় ‘গলফ কূটনীতি’

ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা অ্যাটাশের বৈঠক

  • 2:50 am - October 31, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার
ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাব। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার মুহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরী। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে তাঁদের মধ্যে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়। প্রায় ১০ মিনিটের ওই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

ভারতীয় হাইকমিশনারের নিয়মিত সকালবেলার গলফ খেলাকে কেন্দ্র করে এই সাক্ষাৎকে ‘গলফ কূটনীতি’ হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। শুক্রবার সকাল ৭টার দিকে দিনেশ ত্রিবেদী কুর্মিটোলা গলফ ক্লাবে পৌঁছান। তিনি নিয়মিত ভোরে সেখানে গলফ খেলতে যান। তাঁর আসার প্রায় ১০ মিনিট পর সকাল ৭টা ১০ মিনিটে ক্লাবে প্রবেশ করেন পাকিস্তানের প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার মুহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরী।

ক্লাবসংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুই কূটনীতিকের মধ্যে প্রায় ১০ মিনিটের সৌজন্য সাক্ষাৎ হয়। পরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) একজন কর্মকর্তাও তাঁদের সঙ্গে যোগ দেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, কারা কোন বিষয়ে কথা বলেছেন কিংবা এর নির্দিষ্ট কোনো কর্মসূচি ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগের দিন বৃহস্পতিবারও সকাল ৭টা ১৫ মিনিটে কুর্মিটোলা গলফ ক্লাবে যান দিনেশ ত্রিবেদী। সেদিন গলফ খেলার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর দুই লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে বৈঠক করেন। তবে ওই বৈঠকের বিষয়বস্তুও প্রকাশ করা হয়নি।

ঢাকা সেনানিবাসের নিয়ন্ত্রণাধীন কুর্মিটোলা গলফ ক্লাবটি কূটনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক মহলে যোগাযোগ ও সম্পর্ক তৈরির একটি পরিচিত স্থান হিসেবে বিবেচিত। সেনা কর্মকর্তা, কূটনীতিক, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সেখানে যাতায়াতের মাধ্যমে বিভিন্ন বিষয়ে যোগাযোগ ও আলোচনা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর থেকে দিনেশ ত্রিবেদী দেশের বিভিন্ন বিষয় নিয়ে সক্রিয়ভাবে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে তিনি ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গেও সাক্ষাৎ ও আলোচনা করেছেন।

সম্প্রতি তিনি ইস্তাম্বুল ও লন্ডনেও বৈঠক করেছেন। লন্ডনের বৈঠকে ভারতের কূটনীতিক দোরাইস্বামী, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে এসব বৈঠকের আলোচ্য বিষয় বা সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে একই দিনে ভারত ও পাকিস্তানের ঢাকাস্থ কূটনৈতিক প্রতিনিধিদের কুর্মিটোলা গলফ ক্লাবে উপস্থিতি এবং তাঁদের সংক্ষিপ্ত সাক্ষাৎ আঞ্চলিক কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে নতুন আগ্রহ তৈরি করেছে।

এই শাখার আরও খবর

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ১০ বছর, বিচার হয়নি এখনো

ওটিএন বাংলা রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে সাম্প্রদায়িক হামলার ১০ বছর পূর্ণ হয়েছে আজ। ২০১৬ সালের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননাকর…

পাবনায় বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু

পাবনার সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ…

বিন্যান্স থেকে ৭৭ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্সে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে হ্যাকাররা প্রায় ৬৩০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার ৫০০ কোটি টাকা)…

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছেন নেতানিয়াহু, বিরোধীদের অভিযোগ

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর বিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর দল লিকুদ পার্টি। আরব নেতৃত্বাধীন…

ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনিপ্রো শহরের একটি ব্যস্ত রেলস্টেশনে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন…

চার লাখ টাকার ঋণের বোঝা, দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ড ও আত্মহত্যার কারণ সম্পর্কে তদন্তের তথ্য প্রকাশ করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au