ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস
মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…
মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ফের বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।
এর কয়েক ঘণ্টা আগেই ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশন ও ভিসা সেবাকেন্দ্রগুলোকে ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ জানাতেই তাকে ডাকা হয়েছিল।
চলমান এই উত্তেজনার মধ্যে এটিই দ্বিতীয়বার, যখন দুই দেশ পরস্পরের হাইকমিশনারদের তলব করল। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এই কূটনৈতিক পদক্ষেপ ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করেছে।
এদিকে পরিস্থিতি সামাল দিতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে ভারত। ভারতীয় কর্তৃপক্ষ জানায়, হাইকমিশন এলাকায় প্রায় ১৫ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও ভিসা সেবাকেন্দ্রকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশি মিশনের সামনে একাধিক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কয়েকটি স্থানে বিক্ষোভকারীরা সরাসরি ভিসা সেবাকেন্দ্রের কার্যক্রমে বাধা দেন বলেও অভিযোগ উঠেছে।
এই প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সাময়িকভাবে কনস্যুলার ও ভিসা সংক্রান্ত সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। হাইকমিশনের ফটকে টানানো এক নোটিশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম স্থগিত থাকবে। একই সিদ্ধান্তের আওতায় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারেও ভিসা সেবা বন্ধ রাখা হয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর এর প্রভাব আরও গভীর হতে পারে।
সূত্র: ইউএনবি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au