সর্বশেষ

ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগত রিভিউ চালু করল ওপেনএআই

  • 5:02 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:২৬৪ বার
ওপেনএআই তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটে নতুন একটি ফিচার চালু করেছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগত বছরশেষ অভিজ্ঞতা তুলে ধরতে চ্যাটজিপিটে নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নামের এই ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী সারা বছরে কীভাবে, কোন কাজে এবং কতটা সময় চ্যাটজিপিট ব্যবহার করেছেন, তার একটি সংক্ষিপ্ত ও সৃজনশীল রিভিউ দেখতে পারবেন।

ওপেনএআই জানিয়েছে, ফিচারটি স্পটিফাইয়ের জনপ্রিয় ‘র‍্যাপড’ ধারণার মতো হলেও এখানে গান নয়, বরং ব্যবহারকারীর কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথোপকথনের অভ্যাসই তুলে ধরা হবে। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিছু ব্যবহারকারীর জন্য। ধাপে ধাপে অন্য দেশেও এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

এই রিভিউ ফিচারটি চ্যাটজিপিটির ফ্রি, প্লাস ও প্রো প্ল্যানের ব্যবহারকারীরা পেতে পারেন। তবে এর জন্য ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি এবং সেভড মেমোরি অপশন চালু থাকতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট পরিমাণ ব্যবহার থাকতে হবে। টিম, এন্টারপ্রাইজ ও এডুকেশন অ্যাকাউন্টে আপাতত এই সুবিধা যুক্ত করা হয়নি।

ওপেনএআই বলছে, ফিচারটি পুরোপুরি ঐচ্ছিক। এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। ব্যবহারকারীরা চাইলে চ্যাটজিপিট অ্যাপ বা ওয়েব সংস্করণের হোম স্ক্রিনে দেওয়া নোটিফিকেশন থেকে নিজের বছরশেষ রিভিউ দেখতে পারবেন। প্রয়োজনে সরাসরি চ্যাটজিপিটকে জিজ্ঞেস করেও এই রিভিউ চালু করা যাবে।

প্রাইভেসি ও তথ্য সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এই রিভিউ হালকা, নিয়ন্ত্রিত এবং গোপনীয়তাবান্ধব। ব্যবহারকারীর সম্মতি ছাড়া কোনো তথ্য দেখানো হবে না বা শেয়ার করা হবে না।

রিভিউতে ব্যবহারকারীদের জন্য থাকছে বিভিন্ন মজার ও তথ্যভিত্তিক ‘অ্যাওয়ার্ড’। যেমন— কোন বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে, লেখালেখি, পড়াশোনা, কোডিং কিংবা আইডিয়া তৈরিতে চ্যাটজিপিট কতটা ব্যবহৃত হয়েছে। পাশাপাশি ব্যবহারকারীর আগ্রহ ও আলোচনার ধরন অনুযায়ী চ্যাটজিপিট নিজেই একটি কবিতা ও একটি ছবি তৈরি করবে, যা পুরো বছরের কথোপকথনের একটি সৃজনশীল স্মারক হিসেবে ধরা হচ্ছে।

ওপেনএআইয়ের মতে, এই ফিচার মূলত বিশ্লেষণের চেয়ে অনুভূতির দিকেই বেশি নজর দেয়। উদ্দেশ্য হলো, চ্যাটজিপিট কীভাবে ধীরে ধীরে ব্যবহারকারীর দৈনন্দিন কাজ, শেখা ও সৃজনশীলতার অংশ হয়ে উঠেছে, তা সহজ ও মানবিকভাবে তুলে ধরা।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ শুধু একটি নতুন ফিচার নয়; এটি মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ককে নতুনভাবে দেখার একটি উদ্যোগ। সীমিত পরিসরে শুরু হলেও ভবিষ্যতে এটি আরও বিস্তৃত ও সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au