সর্বশেষ

আজ শপথগ্রহণ করবেন বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি

  • 5:35 am - December 28, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর- বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রবিবার ২৮ ডিসেম্বর সকালে বঙ্গভবনে অনুষ্ঠিত হবে তার শপথগ্রহণ অনুষ্ঠান। সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করাবেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এতে আরও জানানো হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তিনি একটি আইনপেশায় সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও ছিলেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইন বিষয়ে আরও একটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

কর্মজীবনে ১৯৮৫ সালে তিনি জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় যুক্ত হন। দীর্ঘ আইন পেশার অভিজ্ঞতার পর ২০০৩ সালের ২৭ আগস্ট তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এর পরদিন ১৩ আগস্ট তিনি ওই পদে শপথ গ্রহণ করেন।

আজকের শপথগ্রহণের মধ্য দিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করছেন।

এই শাখার আরও খবর

আবারও কমলো জেট ফুয়েলের দাম

মেলবোর্ন, ৭ জুন- দেশে বিমান পরিবহন খাতে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত জেট ফুয়েলের…

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

মেলবোর্ন, ৭ জুন- ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে কয়েক বছর ধরে চলা রহস্যজনক জিপিএস সংকেত বিঘ্নের পেছনে রাশিয়ার স্যাটেলাইট নেটওয়ার্ক জড়িত থাকতে পারে বলে দাবি করেছেন গবেষকরা।…

হরমুজ সংকটের মধ্যেই চতুর্থবার তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস

মেলবোর্ন, ৭ জুন- মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং হরমুজ প্রণালিকে ঘিরে জ্বালানি সরবরাহ সংকটের মধ্যেই আবারও তেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে ওপেক প্লাস। জোটসংশ্লিষ্ট একাধিক সূত্র…

‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত সিজেপির আন্দোলন চলবে’

মেলবোর্ন, ৭ জুন- ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আলোচিত যুব-নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ…

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

মেলবোর্ন, ৭ জুন- দক্ষিণ কোরিয়ায় দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও একজন নারী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং প্রধানমন্ত্রী…

যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘর্ষ ইসরায়েল ও হিজবুল্লাহর

মেলবোর্ন, ৭ জুন- লেবাননে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত ২৪ ঘণ্টায় সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলা, ক্ষেপণাস্ত্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au