সর্বশেষ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

  • 4:56 am - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৯০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- কক্সবাজারের টেকনাফে রোববার রাত সাড়ে ১০টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। হ্নীলা ইউনিয়নের লেদা ও আলীখালীর ২৪–২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একযোগী প্রচেষ্টার মধ্যেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পের এক বাসিন্দা ফাতেমার ঘরে ফোন চার্জারের কারণে আগুন লেগেছে। তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছি। ফায়ার সার্ভিসও কাজ করছে।”

ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম বলেন, হঠাৎ করে আগুনের শিখা ঘিরে ধরে। “আমাদের লোকজনও ছড়িয়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত ২৫–৩০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে।” অন্য একজন বাসিন্দা নুর আকম মো. আলম বলেন, “একটি ঝুপড়ি ঘরে আগুন লেগেছে। সবাই মিলে নিয়ন্ত্রণের চেষ্টা করছি, কিন্তু আগুনের তীব্রতা খুব বেশি।”

১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার জানান, আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

এ ঘটনার ফলে আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।

এই শাখার আরও খবর

হংকংয়ে সমুদ্রের তলা দিয়ে ট্রেনযাত্রার অনন্য অভিজ্ঞতা

সমুদ্রের গভীরে সাবমেরিনে চড়ে ভ্রমণের অনুভূতি পেতে চাইলে ঘুরে আসতে পারেন হংকংয়ের ওশান পার্কে। সেখানে রয়েছে ‘ওশান এক্সপ্রেস’ নামে বিশেষ এক ট্রেন, যা যাত্রীদের নিয়ে…

ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ক্রমাগত বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে ৫০০টি অত্যাধুনিক প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছাতে কয়েক…

টাঙ্গাইলে দুই চোখ তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : টাঙ্গাইলের মির্জাপুরে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার দুটি চোখ উপড়ানো ছিল। শুক্রবার…

রাশিয়ায় সরকারের চাপে বন্ধ হচ্ছে স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’

রাশিয়ার অন্যতম পরিচিত স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’র কার্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। তিন দশক ধরে ব্যবহৃত কার্যালয়টি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পত্রিকাটির কর্মীরা। এরই মধ্যে…

নাইটক্লাবে ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে আলোচনায় ‘অজি শোর’-এর নতুন পর্ব

ওটিএন বাংলা, বিনোদন ডেস্ক: তৃতীয় মৌসুমের শুরুতেই খোলামেলা দৃশ্য নিয়ে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ার রিয়েলিটি শো ‘অজি শোর’। গোল্ড কোস্টের একটি নাইটক্লাবে ধারণ করা সর্বশেষ পর্বে…

৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার আবেদনে জীবনযাত্রার ব্যয় মেটানোর সক্ষমতা প্রমাণে ব্যাংক হিসাবে আগের চেয়ে বেশি অর্থ দেখাতে হবে। আগামী ৩০ নভেম্বর ২০২৬ থেকে নতুন এ নিয়ম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au