সর্বশেষ

সিএনজিতে বসে থাকা কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • 4:45 am - December 29, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার ২৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোড এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সিএনজি অটোরিকশার ভেতরে বসে থাকা অবস্থায় কয়েকজন তরুণ হঠাৎ বিভিন্ন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে রিয়াদের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই তাকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার বাসিন্দা রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিএনজির ভেতরে থাকা রিয়াদকে ঘিরে ধরে নির্বিচারে কুপিয়ে আহত করা হচ্ছে, যা পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছে।

নিহতের বাবা রেজাউল করিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলে নিয়মিত প্রাইভেট পড়তে যেত। মাগরিবের পর তিনি একটি ফোন পান, যেখানে বলা হয় রিয়াদ অসুস্থ এবং দ্রুত হাসপাতালে যেতে হবে। হাসপাতালে গিয়ে তিনি ছেলের রক্তাক্ত দেহ দেখতে পান। তিনি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং বলেন, যেন আর কোনো বাবার বুক এভাবে শূন্য না হয়।

হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে, এলাকায় পূর্ব শত্রুতা বা দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি বলেন, মরদেহ হস্তান্তরসহ সব আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

এই শাখার আরও খবর

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

কানাডায় গুলিকাণ্ড, নিশানায় কি এম্মী বির্ক?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাতে আগুন

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের গেটের সামনে বজ্রপাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর…

বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au