সর্বশেষ

এনসিপি ছাড়ার ঘোষণা মওলানা ভাসানীর নাতির

  • 2:07 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা এবং মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র আজাদ খান ভাসানী। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি না হওয়াকেই তিনি এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

রোববার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আজাদ খান ভাসানী এ ঘোষণা দেন। জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতায় এনসিপি যুক্ত হওয়ার প্রেক্ষাপটে তার এই অবস্থান সামনে এলো। এনসিপিতে তিনি কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলের কৃষক উইং প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন।

ফেসবুক পোস্টে আজাদ খান ভাসানী লেখেন, মাওলানা ভাসানীর দেখানো গণমানুষনির্ভর, সাম্রাজ্যবাদ ও বৈষম্যবিরোধী রাজনৈতিক আদর্শ থেকেই তিনি প্রথমে জাতীয় নাগরিক কমিটি এবং পরে এনসিপির সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় কৃষক উইংয়ের দায়িত্বও গ্রহণ করেন তিনি।

তবে বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দায়বদ্ধতা, গণমানুষের প্রতি দরদ ও ত্যাগের যে গভীরতা প্রয়োজন, এনসিপির রাজনীতিতে তার ঘাটতি তিনি অনুভব করেছেন। একই সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ক্ষেত্রেও প্রত্যাশিত সাফল্য দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

আজাদ খান ভাসানী বলেন, এই বাস্তবতায় তিনি কিছুদিন ধরেই সরাসরি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। তবু দলটির সঠিক রাজনীতি ও সাফল্য কামনা করেছেন। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং মাওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল থাকাই তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কারণেই এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

পোস্টে তিনি এনসিপির সঙ্গে স্বল্প সময়ের পথচলায় কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। পাশাপাশি তরুণ নেতৃত্বনির্ভর দলটির প্রতি শুভকামনা জানিয়ে লেখেন, গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে এনসিপি যেন সঠিক পথ খুঁজে পায়, সেই প্রত্যাশাই তার।

এই শাখার আরও খবর

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার লুটের…

হংকংয়ে সমুদ্রের তলা দিয়ে ট্রেনযাত্রার অনন্য অভিজ্ঞতা

সমুদ্রের গভীরে সাবমেরিনে চড়ে ভ্রমণের অনুভূতি পেতে চাইলে ঘুরে আসতে পারেন হংকংয়ের ওশান পার্কে। সেখানে রয়েছে ‘ওশান এক্সপ্রেস’ নামে বিশেষ এক ট্রেন, যা যাত্রীদের নিয়ে…

ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ক্রমাগত বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে ৫০০টি অত্যাধুনিক প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছাতে কয়েক…

টাঙ্গাইলে দুই চোখ তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : টাঙ্গাইলের মির্জাপুরে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার দুটি চোখ উপড়ানো ছিল। শুক্রবার…

রাশিয়ায় সরকারের চাপে বন্ধ হচ্ছে স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’

রাশিয়ার অন্যতম পরিচিত স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’র কার্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। তিন দশক ধরে ব্যবহৃত কার্যালয়টি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পত্রিকাটির কর্মীরা। এরই মধ্যে…

নাইটক্লাবে ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে আলোচনায় ‘অজি শোর’-এর নতুন পর্ব

ওটিএন বাংলা, বিনোদন ডেস্ক: তৃতীয় মৌসুমের শুরুতেই খোলামেলা দৃশ্য নিয়ে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ার রিয়েলিটি শো ‘অজি শোর’। গোল্ড কোস্টের একটি নাইটক্লাবে ধারণ করা সর্বশেষ পর্বে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au