শিক্ষা

বরিশাল সরকারি মহিলা কলেজে বিজয়ের আলোয় পুনর্মিলনীর অনন্য গল্প

  • 3:34 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:২৪৬ বার
২৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত বরিশাল সরকারি মহিলা কলেজের প্রথম পুনর্মিলনীতে অংশ নেওয়া প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ছবি: সংগ্রহ ও লোগো ডিজাইনার মাধবী চক্রবর্তী।

ঢাকা ২৯ ডিসেম্বর: বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল সরকারি মহিলা কলেজ প্রজন্মের পর প্রজন্ম নারীকে দিয়েছে শিক্ষা, সাহস, আত্মবিশ্বাস ও স্বপ্ন দেখার শক্তি।

২৬ ডিসেম্বর ২০২৫ ছিল কলেজটির ৬৭ বছরের ইতিহাসে এক স্মরণীয় দিন। এই দিনেই প্রথমবারের মতো আয়োজন করা হয় প্রথম পুনর্মিলনী ২০২৫। দেশের নানা প্রান্ত এবং বিদেশ থেকেও প্রাক্তন ছাত্রীরা ফিরে আসেন তাঁদের শিকড়ে, তাঁদের প্রিয় ক্যাম্পাসে। পুরোনো বন্ধুত্ব, হারানো হাসি আর স্মৃতির আবেশে আবার প্রাণ ফিরে পায় কলেজ প্রাঙ্গণ। বিশেষ করে সেই সিমেন্ট বাঁধানো বকুলতলা, যেখানে একসময় বকুলফুল কুড়িয়ে কত না সময় কেটেছে ছাত্রীদের।

এই ঐতিহাসিক অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও সহযোগী অধ্যাপক রুমানা ইসলাম লুনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ হালদার।

পুনর্মিলনী আয়োজনের পুরো দায়িত্ব ছিল প্রাক্তন ছাত্রীদের নিয়ে গঠিত একটি কমিটির ওপর। নিষ্ঠা, ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে তারা দিনটিকে সফল করে তুলেছেন। যখন অনেকেই প্রশ্ন তুলেছিল মেয়েরা পারবে তো এমন বড় আয়োজন করতে, তখনও এই কলেজের মেয়েরা সব সংশয়, চাপ ও বাধাকে শক্তিতে রূপ দিয়েছেন। ভুল ঠিক করে, রাত জেগে পরিকল্পনা করে এবং একে অপরের পাশে থেকে তারা এগিয়ে গেছেন।

অনুষ্ঠানের সফলতা প্রমাণ করে নারীরা শুধু ঐতিহ্যের ধারক নয়, তারা ইতিহাসের নির্মাতাও। অনুষ্ঠানের বার্তা একটাই, নিজের শিকড় আঁকড়ে ধরলে নারীর স্বপ্নও বিশ্বমঞ্চে উড়তে পারে।

মাধবী চক্রবর্তী
কন্টেন্ট ক্রিয়েটর ও রাইটার।
প্রাক্তন ছাত্রী বরিশাল সরকারি মহিলা কলেজ।

এই শাখার আরও খবর

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

হরিদাসকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত।

মেলবোর্ন, ২১ জুলাই: গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণ উদ্যোগের উদ্যোক্তা হিসেবে আলোচনায় আসা হরিদাস চন্দ্র (তরণী দাস) চেক জালিয়াতির একটি মামলায় এক বছরের বিনাশ্রম…

চিরন্তন ডাক

মেলবোর্ন, ২১ জুলাই:  বাএই ডাক সত্যের, এই ডাক জাগরণের, এই ডাক ভালোবাসা আর দেশপ্রেমের। রক্তে কেনা মাটি ডাকছে আয় কাছে, ঘরে বসে থাকার সময় আজ…

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে বাংলাদেশের চিঠি

মেলবোর্ন, ২১ জুলাই: বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক ভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। ২০২৪ সালের আন্দোলন সংক্রান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au