সর্বশেষ

রাতের আঁধারে রেললাইন খুলে নিল দুর্বৃত্তরা, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

  • 4:54 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের আঁধারে রেললাইন খুলে নেওয়ার ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর- ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের আঁধারে রেললাইন খুলে নেওয়ার ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার ২৯ ডিসেম্বর ভোর সাড়ে চারটার দিকে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষুব্ধ কর্মী ও সমর্থকেরা রেল অবরোধ, বিক্ষোভ মিছিল এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। এর ধারাবাহিকতায় সোমবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা সালটিয়া মাঠখোলা এলাকায় রেললাইনের প্রায় ২১ ফুট অংশ খুলে ফেলে।

ঠিক সেই সময় তারাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ এই ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়মনসিংহ থেকে একটি বিকল্প রিলিফ ইঞ্জিন এনে ট্রেনের অবশিষ্ট বগিগুলো আউলিয়ানগর স্টেশনে সরিয়ে নেওয়া হয়।

গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার ২৮ ডিসেম্বর একই স্থানে রেললাইন খুলে নেওয়ার ঘটনা ঘটেছিল। তখন নাটবল্টু লাগিয়ে দ্রুত লাইন সচল করা হয়। তবে সোমবার ভোরের আগে রাতের অন্ধকারে আবারও একই জায়গা থেকে প্রায় ২১ ফুট রেললাইন খুলে ফেলা হয়। এর ফলেই অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, কুয়াশার কারণে ট্রেনটির গতি তুলনামূলক কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ট্রেনের গতি বেশি হলে প্রাণহানির আশঙ্কা ছিল। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। রেললাইন খুলে নেওয়ার পেছনে কারা জড়িত তা শনাক্তে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার লুটের…

হংকংয়ে সমুদ্রের তলা দিয়ে ট্রেনযাত্রার অনন্য অভিজ্ঞতা

সমুদ্রের গভীরে সাবমেরিনে চড়ে ভ্রমণের অনুভূতি পেতে চাইলে ঘুরে আসতে পারেন হংকংয়ের ওশান পার্কে। সেখানে রয়েছে ‘ওশান এক্সপ্রেস’ নামে বিশেষ এক ট্রেন, যা যাত্রীদের নিয়ে…

ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ক্রমাগত বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে ৫০০টি অত্যাধুনিক প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছাতে কয়েক…

টাঙ্গাইলে দুই চোখ তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : টাঙ্গাইলের মির্জাপুরে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার দুটি চোখ উপড়ানো ছিল। শুক্রবার…

রাশিয়ায় সরকারের চাপে বন্ধ হচ্ছে স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’

রাশিয়ার অন্যতম পরিচিত স্বাধীন সংবাদপত্র ‘নোভায়া গেজেতা’র কার্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। তিন দশক ধরে ব্যবহৃত কার্যালয়টি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পত্রিকাটির কর্মীরা। এরই মধ্যে…

নাইটক্লাবে ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে আলোচনায় ‘অজি শোর’-এর নতুন পর্ব

ওটিএন বাংলা, বিনোদন ডেস্ক: তৃতীয় মৌসুমের শুরুতেই খোলামেলা দৃশ্য নিয়ে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ার রিয়েলিটি শো ‘অজি শোর’। গোল্ড কোস্টের একটি নাইটক্লাবে ধারণ করা সর্বশেষ পর্বে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au