সর্বশেষ

চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে পিটুনি খেলেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা

  • 8:22 pm - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়া বন্ধ করার দাবিতে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে।

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর: রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ব্যবসায়ীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলাকালে হঠাৎ একদল দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরাও লাঠিসোঁটা হাতে হামলাকারীদের তাড়া করলে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সড়কে দাঁড়িয়ে ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও- গুড়িয়ে দাও’ এবং ‘চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, ঘটনার সময় আশপাশে পুলিশের সদস্য উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে কার্যকর কোনো ভূমিকা দেখা যায়নি। তাদের দাবি, চাঁদাবাজদের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই পুলিশ নীরব ছিল। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মিত মাসোহারা আদায় করে আসছে।

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ করেই আমাদের ওপর হামলা চালানো হয়। পুলিশের সদস্য পাশেই ছিল, তারপরও তারা কীভাবে হামলা করতে পারে, সেটাই আমাদের প্রশ্ন। হামলার পর আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছি।

এলাকার আরও কয়েকজন ব্যবসায়ী জানান, স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের নেতৃত্বে একটি বাহিনী এ হামলা চালিয়েছে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে পরিকল্পিতভাবে উত্তপ্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ব্যবসায়ীরা।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ বা এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

ঘটনার পর কারওয়ান বাজার এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ এখনো কাটেনি।

এই শাখার আরও খবর

নেভিগেশনব্যবস্থা উন্নত করতে মহাকাশে ভারতের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ

ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’ আরও শক্তিশালী করতে মহাকাশে নতুন স্যাটেলাইট ‘এনভিএস-০৩’ উৎক্ষেপণ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা…

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার মাত্র ৫২%, বিপর্যয়ে হতাশায় শিক্ষার্থীরা

ওটিএন বাংলা রিপোর্ট : এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার মাত্র ৫২ দশমিক ১২ শতাংশ।…

প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা-​অবিস্মরণীয় বন্ধুত্বের রূপকার: ইতিহাসের আলোয় ইন্দিরা গান্ধী ও আমাদের মুক্তিযুদ্ধ

​ইতিহাসের পাতায় এমন কিছু ব্যক্তিত্ব অমর হয়ে থাকেন, যাঁদের দূরদর্শিতা ও সাহসিকতা কেবল নিজ দেশের সীমানা ছাড়িয়ে সমগ্র মানবসভ্যতার গতিপথ বদলে দেয়। ভারতের প্রথম নারী…

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কোটি টাকার স্বর্ণ লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে যাত্রীবাহী বাস থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার লুটের…

হংকংয়ে সমুদ্রের তলা দিয়ে ট্রেনযাত্রার অনন্য অভিজ্ঞতা

সমুদ্রের গভীরে সাবমেরিনে চড়ে ভ্রমণের অনুভূতি পেতে চাইলে ঘুরে আসতে পারেন হংকংয়ের ওশান পার্কে। সেখানে রয়েছে ‘ওশান এক্সপ্রেস’ নামে বিশেষ এক ট্রেন, যা যাত্রীদের নিয়ে…

ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ক্রমাগত বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের কাছে ৫০০টি অত্যাধুনিক প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছাতে কয়েক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au