সর্বশেষ

প্রয়াত জাকির বদলি কোচ নিয়োগ ঢাকা ক্যাপিটালসে

  • 4:17 am - December 30, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ ডিসেম্বর-বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহাবুব আলী জাকি গত ২৭ ডিসেম্বর ইন্তেকাল করেছেন। দেশের ক্রীড়াঙ্গনকে স্তব্ধ করে দিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন জাকি। দেশের নামী এই কোচ অনেক ক্রিকেটারের সরাসরি কোচ ছিলেন।

ঢাকা ক্যাপিটালসের নতুন সহকারী কোচ আশিকুর রহমান মজুমদার।

চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন জাকি। ২৭ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ খেলতে যথারীতি মাঠে আসেন দলের সাথে। শিষ্যদের সাথে করছিলেন অনুশীলন। ম্যাচের ঠিক আগে মাঠেই লুটিয়ে পড়েন জাকি। করেন হার্ট অ্যাটাক। সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে আসে মাঠে। দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালেও। তবে শেষ রক্ষা হয়নি। সবাইকে স্তব্ধ করে দিয়ে না ফেরার দেশে চলে গেছেন জাকি।

হুট করেই জাকির এমন চিরবিদায়ে শোকের ছায়া দেশের ক্রীড়াঙ্গনে। পরে মাঠেই হয়েছিল জাকির নামাযে জানাজা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে অনেক ক্রিকেটারই ফেসবুকে বার্তা দিয়ে নিজেদের শোক প্রকাশ করেছে। ঢাকাও নিজেদের প্রথম জয় উৎসর্গ করেছে কোচ জাকিকে। আয়োজন করা হয়েছে বিশেষ দোয়াও।

এবার নতুন সহকারী কোচ হিসেবে আশিকুর রহমান মজুমদারকে নিয়োগ দিয়েছে ঢাকা ক্যাপিটালস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।

এই শাখার আরও খবর

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়

​বাঙালি হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস, লোকজ ঐতিহ্য ও সামাজিক জীবনের অন্যতম প্রধান পবিত্র অনুষঙ্গ দেবী শ্রীশ্রী লক্ষ্মীর আরাধনা। ধন-ধান্য, শান্তি-সম্পদ, সৌভাগ্য ও মঙ্গলময় জীবনের আকুল…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au