সর্বশেষ

বিপিএলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির সোনার বাংলা টি-টোয়েন্টি লিগ

  • 4:23 am - December 30, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ ডিসেম্বর-ঢাকার বিদ্রোহী ৪৫টি ক্লাবের সঙ্গে কয়েক দফায় সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ বয়কটের সিদ্ধান্তে অনঢ় থাকায় ঢাকার প্রথম বিভাগ লিগে অংশ নেয়নি আটটি ক্লাব। সবাইকে নিয়ে লিগ আয়োজন করতে না পারলে প্ল্যান ‘বি’তে এগোনোর কথা ছিল বিসিবির। খেলোয়াড়দের খেলা ও আর্থিক দিক বিবেচনা করে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের ভাবনা ছিল তাদের।

ক্রিকেটারদের স্বার্থে শেষ পর্যন্ত নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। সেই টুর্নামেন্ট চলাকালীনই আরেকটি টি-টোয়েন্টি লিগ করবে বিসিবি। সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগের শুরুটা হচ্ছে ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে।

৬ কিংবা ৮টি দল নিয়ে রাজশাহী ও বগুড়ায় মাঠে গড়াবে টুর্নামেন্টটি। ঢাকা প্রথম বিভাগ লিগের বিদ্রোহী ৮ ক্লাবের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলার সুযোগ পাবেন। এ ছাড়া বিপিএলের নিলামে নাম দিয়েছিলেন কিন্তু দল পাননি, এমন ক্রিকেটারদেরও সুযোগ দেয়া হবে টুর্নামেন্টটিতে। খেলোয়াড় বাছাইয়ের সকল ক্ষমতা থাকবে নির্বাচকদের হাতে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব লিগ সিস্টেমের বাইরে থাকা ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক খেলার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টুর্নামেন্টের প্রধানের দায়িত্বে থাকবেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। টুর্নামেন্টের পেশাদারিত্ব ও মান বজায় রাখতে প্রতিটি দলের জন্য আলাদা আলাদা ম্যানেজমেন্ট নিয়োগ দেবে বিসিবি।

এমনকি ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়ার পাশাপাশি আর্থিক সব ধরনের জিনিসপত্র দেখভাল করবে বোর্ড। দ্রুতই দলের নামের পাশাপাশি সূচিও প্রকাশ করবে তারা। ঘরোয়া ক্রিকেটে খেলতে নিষেধাজ্ঞা না থাকলেও নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারবেন না এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলামের মতো ক্রিকেটাররা। কারণ বিপিএলের নিলামে তাদের নাম ছিল না।

এই শাখার আরও খবর

নানা ধর্ম, নানা দেশের মানুষের মিলনমেলা এসপিইউভিকের দুর্গাপূজা: প্রবাসে বাঙালির শিকড়ের টান

ওটিএন বাংলা, মেলবোর্ন: প্রবাসে দুর্গাপূজা শুধু দেবীর আরাধনার উপলক্ষ নয়; শিকড়ের কাছে ফিরে যাওয়া, নিজের ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ারও এক আপন…

ট্রাম্পকে ‘দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে তুলাধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতি, ইরাননীতি ও হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে…

লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়

​বাঙালি হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস, লোকজ ঐতিহ্য ও সামাজিক জীবনের অন্যতম প্রধান পবিত্র অনুষঙ্গ দেবী শ্রীশ্রী লক্ষ্মীর আরাধনা। ধন-ধান্য, শান্তি-সম্পদ, সৌভাগ্য ও মঙ্গলময় জীবনের আকুল…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au