সর্বোচ্চ দুই বিষয়ে ফেল, এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ বছর এক ও…
মেলবোর্ন ৩১ ডিসেম্বর- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে আজ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল সীমিত থাকবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন কার্যক্রম সম্পন্ন উপলক্ষে আজ সকাল ৮টা থেকে রাজধানীর কলেজ গেট মোড় (রেসিডেন্সিয়াল মডেল কলেজ এলাকা), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে। তবে সাধারণ মানুষের জন্য পায়ে হাঁটার পথ খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে জানাজা ও দাফন উপলক্ষে বিপুল মানুষের সমাগম হতে পারে। এ কারণে জননিরাপত্তা ও যানজট এড়াতে সাময়িকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প সড়ক ব্যবহার ও চলাচলের পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।
আইএসপিআর সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। দাফন ও আনুষ্ঠানিকতা শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au