Breaking News

ঘরে ঘরে শিক্ষার্থীদের কান্না, শুধু ইংরেজিতেই ফেল আড়াই লাখ

  • 7:44 pm - October 31, 2026
  • পঠিত হয়েছে:৫৮ বার
ফেল করায় কান্নারত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীর ঘরে নেমে এসেছে হতাশা। প্রত্যাশিত ফল না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। কেউ এক বিষয়ে, কেউ একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

এবার ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ছয় লাখ শিক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে শুধু ইংরেজি বিষয়েই ফেল করেছেন প্রায় আড়াই লাখ। সামগ্রিক ফল বিপর্যয়ে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, ইংরেজি ও আইসিটি—এই দুই বিষয়েই অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন শিক্ষার্থী।

এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।

ইংরেজিতে সবচেয়ে বেশি অকৃতকার্য

বিষয়ভিত্তিক হিসাবে ইংরেজিতে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন। আর আইসিটিতে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। দুই বিষয়ে মোট অকৃতকার্যের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ২১। ফলে সামগ্রিক ফলাফলে এই দুই বিষয়ের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।

ইংরেজিতে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, শ্রেণিকক্ষে পাঠদান এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে।

অন্যদিকে আইসিটিতে ব্যর্থতার সংখ্যাও উদ্বেগজনক। প্রযুক্তিনির্ভর শিক্ষার সময়ে এ বিষয়ে এত শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া শিক্ষাব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে।

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ২০০৪ সালের পর এটি সর্বনিম্ন।

২০০৪ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর দীর্ঘ ২১ বছরে পাসের হার আর এত নিচে নামেনি।

প্রত্যাশিত ফল না পাওয়ায় অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতিও বাধাগ্রস্ত হতে পারে। এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সামনে এখন নতুন করে প্রস্তুতি নেওয়ার চ্যালেঞ্জ। ফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির দুর্বলতা দূর করার দাবি উঠছে।

এই শাখার আরও খবর

নয়টি গুলিতে আহত হওয়ার দাবি ভুয়া,হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

জুলাই আন্দোলনের সময় শরীরে নয়টি গুলি লেগে আহত হওয়ার দাবি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন নূর হোসেন নামের এক যুবক।…

বাথরুমে পড়ে মারা গেলেন প্রখ্যাত বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্ত

বলিউডের গ্যাংস্টার ড্রামা ও অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত পরিচালক সঞ্জয় গুপ্ত মারা গেছেন। মুম্বাইয়ে নিজের বাসভবনে বাথরুমে পড়ে মাথায় আঘাত পাওয়ার পর তাঁর…

সুনামগঞ্জে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়ি-দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী দুলাল মিয়ার বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে উপজেলার প্রত্যন্ত…

হুমকির অভিযোগে এলাকা ছাড়লেন মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোন

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলার পর হুমকির মুখে এলাকা ছেড়েছেন তার বোন হেনা বেগম। আতঙ্কে…

নেভিগেশনব্যবস্থা উন্নত করতে মহাকাশে ভারতের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ

ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’ আরও শক্তিশালী করতে মহাকাশে নতুন স্যাটেলাইট ‘এনভিএস-০৩’ উৎক্ষেপণ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা…

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার মাত্র ৫২%, বিপর্যয়ে হতাশায় শিক্ষার্থীরা

ওটিএন বাংলা রিপোর্ট : এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার মাত্র ৫২ দশমিক ১২ শতাংশ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au