বাংলাদেশ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুধু মানুষ আর মানুষ

  • 4:36 pm - December 31, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন ৩১ ডিসেম্বর- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নেমেছে। দেশের নানা প্রান্ত থেকে আসা শোকার্ত মানুষ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকায়।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যায়। একদিকে জানাজার আনুষ্ঠানিক প্রস্তুতি, অন্যদিকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের আগমনে পুরো এলাকা শোকাবহ পরিবেশে পরিণত হয়। অনেকে হাতে কালো ব্যাজ ও জাতীয় পতাকা বহন করে শেষ শ্রদ্ধা জানান।

জানাজায় অংশ নিতে আসা এক ব্যক্তি বলেন, নিজের খরচে প্রিয় নেত্রীর জানাজায় উপস্থিত হতে ছুটে এসেছি। এই শোকের মুহূর্তে ঘরে বসে থাকা সম্ভব হয়নি। বাংলাদেশের রাজনীতিতে এমন আপসহীন ও সাহসী নেত্রী আর আসবে কি না জানি না। শেষ বিদায়ে শরিক হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

এর আগে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে সরকার নির্বাহী আদেশে ৩১ ডিসেম্বর এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটির আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকলেও হাসপাতালসহ জরুরি পরিষেবাগুলো চালু রয়েছে।

জানাজা ও দাফন ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মানিক মিয়া অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৭৯ বছরের জীবনে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ নেমে এসেছে। রাজনৈতিক মতভেদ ছাড়িয়ে সর্বস্তরের মানুষ তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

এই শাখার আরও খবর

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au