সর্বশেষ

৪ গোল হজম করে মেজাজ হারালেন মার্তিনেজ

  • 10:14 pm - December 31, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ ডিসেম্বর-এমিরেটস স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়েছে আর্সেনাল। এই হারের মধ্য দিয়ে থেমে গেছে ভিলার টানা ১১ ম্যাচের জয়যাত্রা। লিগের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে চার গোল হজম করায় স্পষ্টভাবেই হতাশ ও ক্ষুব্ধ ছিলেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

ম্যাচ শেষে তার অস্বস্তি আরও বেড়ে যায় দর্শকদের কটাক্ষে।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর টানেলে ফেরার পথে আর্সেনাল সমর্থকেরা আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষককে লক্ষ্য করে বিদ্রূপ করতে থাকেন।

সে সময় এক সমর্থক চিৎকার করে বলেন, ‘ইউ আর র‍্যাটল্ড!’ (তুমি নার্ভাস হয়ে পড়েছ)। এতে মার্তিনেজ আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

ক্ষুব্ধ ও উত্তেজিত অবস্থায় মার্তিনেজকে দর্শকদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখা যায়।

এ সময় মার্তিনেজকে টেনে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যপক আলোচনা-সমালোচনা।

এদিকে, আজকের জয়ে লিগে মাত্র দুই হার নিয়ে বছর শেষ করল আর্সেনাল। লিগে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। আর এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

এই শাখার আরও খবর

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au