সর্বশেষ

হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি কার্লোস

  • 2:00 am - January 01, 2026
  • পঠিত হয়েছে:৮৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ জানুয়ারি-পায়ে রক্ত জমাট বাঁধার কারণে হাসপাতালে গিয়েছিলেন রবার্তো কার্লোস। এমআরআই স্ক্যানের পর আরও গুরুতর অসুখ ধরা পড়ে তার। হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ লিজেন্ডকে। অস্ত্রোপচারও করাতে হয়েছে কার্লোসকে।

৫২ বছর বয়সী ডিফেন্ডারের অস্ত্রোপচার সফল হয়েছে। এই ধরনের অস্ত্রোপচার করতে যেখানে ৪০ মিনিট লাগে, সেখানে বিভিন্ন জটিলতার কারণে সময় লেগেছে তিন ঘণ্টারও বেশি। এখন তিনি আশঙ্কামুক্ত হলেও ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। এএস-কে তিনি বলেছেন, ‘আমি এখন ভালো আছি।’

তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী কার্লোস ২০১৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে অবসর নেন। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার সম্প্রতি বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ছিলেন।

রিয়ালের সঙ্গে ১১ বছরের ক্যারিয়ারে চারটি লা লিগা জিতেছেন কার্লোস। ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্ডার ১৯৯৭ ও ১৯৯৯ সালে কোপা আমেরিকাও জিতেছন।

এই শাখার আরও খবর

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au